| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুড ফর নাথিং
আমি ভালভাবে কথা বলতে পারিনা । তাই লিখে যাই যা বলতে পারি না ।
বুড়ো বয়সে ভীমরতি বলে চালু প্রবাদের সাথে রামায়নের ভীম কিংবা রতিক্রিয়ার সম্পর্ক কতোটা তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। কিন্তু ব্যবহারিক প্রয়োগে 'ভীমরথি' হইতে উৎপন্ন 'ভীমরতি' শব্দের আভিধানিক কিংবা উৎপত্তিগত অর্থ প্রায় চাপা পড়িয়া গিয়াছে।
বুড়ো বয়স নিয়া আমরা যতই হাসিঠাট্টা করিয়া থাকি না কেন, বুড়ো বয়স মারাত্মক সিরিকাস ধরনের রিস্কে ভরপুর বেতাইল্যা জিনিস। আপনে বুড়ো হইলে কেউ আপনারে পুছতে চাইবো না, কথা শুনবো না, তাগোরে বাগে আননের লাইগা গিফট দিবেন; সবাই গিফট লইয়া ফুট মারবো। বুড়ো বয়সে আপনি বড় নিঃসঙ্গ হয়া যাইবেন। এই নিঃসঙ্গতা দূর করনের জন্যই পত্রিকায় নিউজ দেখবেন ৮০ বছরের সবিরুদ্দির লগে ৫০ বছরের করিমন বিবির শুভবিবাহ সম্পন্ন হইতেছে।
তবে বুড়ো বয়স মানে শুধু নিঃসঙ্গতা হইলে তেমুন কুনু ঝামেলা আছিলো না। ঝামেলার শুরু হয় সেই বয়সে আবার ভীমরতিতে পাইলে। বুড়োবাবা কর্তৃক চতুর্থ পক্ষের মেয়ে ধর্ষনজাতীয় বাজপড়া খবরও পত্রিকার পাতায় পাইবেন। এই ভীমরতিতে আক্রান্ত হইয়াই সবিরুদ্দি ৫০ বছরের করিমন বিবিরে রাইখা ২০ বছরের মৌসুমী আক্তারের গলায়ও মালা পরাইতে পারে।
কেন এমনটা ঘটে? বুড়ো বয়সে যখন অপচিতি সামলাইতেই শরীর ব্যতিব্যস্ত, তখনই বা কেন এমন ভীমরতিতে পেয়ে বসে? মনোবিজ্ঞানীরা অনুসন্ধান করে জেনেছেন, এর সাথে সেক্সুয়াল অর্গানের সম্পর্ক খুবই অপ্রতুল; বরং দেহের ক্ষুধার চেয়ে মনের ক্ষুধাই বেশি কাজ করে। স্বভাবতই প্রথম যৌবনে এই মানুষগুলো বিপরীত লিংগের কাছ থেকে অনেকভাবে অবহেলা পেয়ে থাকেন। একসময় বিয়ে করেন; ভাবেন সুদে আসলে সব উসুল করে নিবেন; কিন্তু যতোটা চান, ততোটা পারফর্ম করতে পারেন না। নিজের সম্পর্কে অতিউচ্চ ধারণাই বাস্তবতা থেকে তাকে দূরে সরিয়ে রাখে। তিনি যখন ২ ঘন্টার প্লান করে হাই ভোলটেজে হম্বিতম্বি করছেন, তখন হয়তো ২ মিনিটের মাথায়ই ফিউজ হয়ে যাচ্ছেন। ফলাফল, স্ত্রীর কাছে অপদস্ত হওয়া এবং কালক্রমে স্ত্রীও মিলনে অসম্মতি জানান।
সময়, নদীর স্রোত এবং যৌবন কারো জন্য বসে থাকে না। একসময় প্রৌঢ়তায় পৌঁছে নিজের জীবনের চারিদিকে শূন্যতা দেখে আঁতকে ওঠেন। হায় হায়! সময় যে চলে গেলো, কিছুই হয় নি করা! ঠিক এ পর্যায়ে একটি পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ভীমরতি জেগে ওঠে। মনে হয়, তিনি তেজী অশ্বের মত সবকিছু ভেঙ্গেচুরে দুনিয়া উলটে ফেলতে পারবেন। মনে করেন, কারো প্রেমিকার সাথে তিনি সময় কাটালে সেই প্রেমিকা প্রেমিককে ছেড়ে তার ভক্ত হয়ে যাবে; নববিবাহিত কাউকে তার ভয়ে দেশ ছাড়তে হবে, পৃথিবীর সমস্ত মেয়েই তাকে এবং একমাত্র তাকেই নিরাপদ এবং নির্ভরযোগ্য আশ্রয় ভাবে।
মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে, এই ভীমরতি রোগে আক্রান্তরা পাগল এবং বিকলাঙ্গদের চেয়েও অনেক বেশি করুন জীবনযাপন করে। সমাজের কাছেও এরা সহমর্মিতা না পেয়ে বরং অপমানের শিকার হয়। অথচ সবার সহমর্মিতাই এ রোগ থেকে উত্তোরণের একমাত্র উপায়। আক্রান্ত রোগীর চিকিৎসা কয়েকটি ধাপে সম্পন্ন করতে হয়।
প্রথমত, তার যৌনক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা দিতে, তাকে সপ্তাহ দুয়েক কোনো পতিতালয়ে রেখে দেয়া যেতে পারে। সেখানে যখন ইচ্ছা যৌনকার্য সম্পাদনের সুবিধা থাকতে হবে। তাহলে সে বুঝতে পারবে আসলে সে যতোটা মনে করে, তার পুরোটাই ভ্রান্তি।
দ্বিতীয়ত, তাকে অপমান না করে বুঝতে হবে যে, ভীমরতি একটি রোগমাত্র। তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, সে হাট্টিমাটিমটিম কবিতা বললেও হাততালি দিতে হবে, ৬০এর দশকের বেলবটম প্যান্ট পরলেও তাকে সুদর্শন এবং স্মার্ট বলতে হবে। এরকম প্রশংসায় সে নিজে কনফিউজড হয়ে যাবে, নিজের দিকে আরেকবার তাকাবে এবং তাকিয়েই বুঝবে তার প্রকৃত পরিস্থিতি।
অতএব, ভীমরতিসম্পন্ন কাউকে আপনারা অপমান বা অবহেলা করবেন না; পাগল কিংবা বিকলাঙ্গদের চেয়েও তাদের প্রতি বেশি সহানুভূতি প্রদর্শন করুন।
২|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩০
গুড ফর নাথিং বলেছেন: শুধুই হুমমমমম?
৩|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৬
ধ্রূপদী বলেছেন: কে বললো আপনি গুড ফর নাথিং!? আপনি তো দেখি কত কিছু জানেন। এ ব্যপারে ব্লগের বড়রা আরো না জানা ইনফরমেশন দিয়ে আপনার পোস্ট কে আরো সমৃদ্ধ করতে পারবে আশা করি।
৪|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৬
অচেনা বাঙালি বলেছেন: কারে ভীমরতিতে ধর্ছে?
৫|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৯
রাশেদ বলেছেন: হুমম...
৬|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫১
লাল দরজা বলেছেন: লেখার শিরোনামটা খুবই বুদ্ধিদীপ্ত, না পইরাই কমেন্ট ছাড়লাম। এখন সময় নাই, ধ্রূপদী'র কমেন্টের ওপর আস্থা রেখে শুধু বলব এমন "ভীমরতি-রতি-সহানুভূতি" মার্কা লেখার মুদ্ধি যার আসে সে আর যাই হউক গুড ফর নাথিং হতে পারে না।
৭|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫২
সর্বদাবেলায়েত বলেছেন: আমার পোস্টে একটা কুইজ প্রতিযোগিতা চলছে। আপনার অংশগ্রহণ সেটাকে আরো বর্ণাঢ্য করবে। ধন্যবাদ।
৮|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৭
মনিটর বলেছেন: ভালো বিষয়।একটু যোগ করি ঢা.বি-র দুজন প্রফেসর এ ব্যাপারে রিসার্চ পেপার প্রকাশ করেছিলেন ২০০২ সালে, যেখানে দেখা গেছে এই ভিমরতির ব্যাপারটা খুব উদ্বেগজনক।বিশেষ করে রক্ষণশীল সমাজে আরো জটিল হয়ে যায়।পুরুষের চল্লিশোর্ধ পুরুষের শরীর ও মন নতুন বাঁক নেয়।স্ত্রীর সাথে শারিরীক চাওয়া পাওয়ার ব্যাপারগুলোয় বিশাল ফারাক দেখা দেয়।স্ত্রীর ক্ষয়িস্ঞু যৌবন এবং নিজেরও ডিগ্রেডেশনে পুরুষ অসহায় হয়ে পড়ে।এই সময়টায় ডিভোর্সের হারও মারাত্মক।তবে পুরুষের ক্ষেত্রে পরকীয়ার প্রবনতাও বেশি।কিশোরি এবং উঠতি যুবতীদের প্রতি অদম্য আকর্ষণ জেগে ওঠে। ড. মাহতাব খানম বলছিলেন, মেয়েদের স্কুল কলেজের সামনে অনেক বাবা/চাচা বয়েসি লোকজন আড্ডা দেয়, বাসে বিকৃত আচরন করে, এটা ঠিক ঐ চল্লিশোর্ধ বয়সেরই প্রতিকৃয়া।একজন জনপ্রিয় লেখকের উদাহরনও এসেছিল গুজব হিসেবে পরে যেটা সত্য প্রমানিত হয়।
আপনি যেমন বলেছেন সংবাদপত্রে দেখা যায়, ৬০ বছরের বুড়া নাতনির বয়েসির সাথে পলাতক, এটা আমাদের সামাজিক সংজ্ঞায় চরিত্রহীনতা বলে প্রকাশিত হয়, কিন্তু মূল ব্যাপারটা ঐ ভিমরতিই।
মনে পড়ছে - গবেষণার অন্যতম সুপারিশ ছিল, এ বয়েসি উদভ্রান্ত পুরুষদের অনেক কৌশলে ট্যাকল করতে হবে।খানিকটা সহানুভূতি দেখিয়ে হলেও সামাজিক পরিমন্ডলে ধরে রাখতে হবে।আপনিও অমনটা বললেন দেখে ভাল লাগল।
৯|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০০
মাহবুব সুমন বলেছেন: গুরুত্বপুর্ন লেখা
১০|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২০
রৌদ্র বলেছেন: কত কিছু জানলাম!
১১|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৬
হাসিব বলেছেন: ব্লগে এই রোগে আক্রান্তদের কি করন যায় সেইটা ভাবতেছি । অপশন ১ নাকি অপশন ২ ?
১২|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০০
লাল দরজা বলেছেন: পড়লাম। বুঝলাম। শুধু একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা পেমপিরিতি কি শুধু পোলাপাইনের জিনিস? বুড়া-বুড়ী'রা কি প্রেমে পড়তে পারে না? তাগো কি কেবলই ভিমরতি'র অপবাদ পাইতে হবে! এইটা তো এইডাতো ট্রেরেজেডি হইয়া গেল বাই।
১৩|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
গুড ফর নাথিং বলেছেন: সাহসী মন্তব্যের জন্য বেবাককে গুডি গুডি শুভেচ্ছা দিলাম।
১৪|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
গুড ফর নাথিং বলেছেন: বিশেষভাবে মনিটর এবং লাল দরজাকে লাল সেলাম দেওয়া হইলো। অচেনা বাঙালীর প্রশ্নের উত্তর তিনি নিজে কি জানেন না?
১৫|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
নু রা পা গ লা বলেছেন: বাঁচনের পথ হইল - মারেফাত!
হাইকোর্টের মাঝারে পাডান - ছব ঠিক কইরা দিমু
১৬|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
ডক্টর অব ধাতু সমস্যা ফর নাজির চাইল বলেছেন: একমাত্র চিকিতসা। বিচি ফালাইয়া খোজা বানাইতে হইবেক
১৭|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
সংস্থাপক বলেছেন: ডাকতার বাজে কতা কইচে
১৮|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
ডক্টর অব ধাতু সমস্যা ফর নাজির চাইল বলেছেন: কোনটা বাজে কথা? বিচি না খোজা
১৯|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
সংস্থাপক বলেছেন: বিচি
২০|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
ডক্টর অব ধাতু সমস্যা ফর নাজির চাইল বলেছেন: তুমি কি কইতে চাও আমরা প্যান্টের মধ্যে বাজে জিনিষ নিয়া ঘুরি আর তোমার আমার জন্মের লাইগা যে অর্গান শুক্রানুর জন্ম দেয় সেটা বাজে?
২১|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
সংস্থাপক বলেছেন: উহহু। কালুর বিচি নাই, তা নিয়া খোটা দেওনডাই বাজে। যার বিচি নাই, তারে খোজা বানাইতে হিব কেমনে?
২২|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
ডক্টর অব ধাতু সমস্যা ফর নাজির চাইল বলেছেন: কালুর বিচি আচে, আমার রুগি তো সমস্যা হইলো বিচির পাশের গ্ল্যান্ড বাইড়া সেটা বিচির ওপরে চাপ বাড়ায় তাতে যৌনানুভুতি বাড়ে আর ভীম রতি ধরে।
২৩|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
হাসিব বলেছেন: ডাক্তারের নতুন নিকটা সেইরম হইছে । নাজিরুল কুথায় ?
২৪|
১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
তােরক মাহমুদ বলেছেন: ভালো!
বুড়া বয়সে কাজে লাগবে!!!
২৫|
১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৬
জেনারেল বলেছেন: গুট পুষ্ট
২৬|
১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৯
আমি কে বলেছেন: ৫
২৭|
১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:০৬
গুড ফর নাথিং বলেছেন: ঝড় বয়ে গেছে দেখছি!
২৮|
১৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২২
সংস্থাপক বলেছেন: ৫
২৯|
১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৩
গুড ফর নাথিং বলেছেন: উৎসাহের জন্য ধন্যগুণ।
৩০|
১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৬
মৈথুনানন্দ বলেছেন: এখনো অনেক রেসার্চ বাকি মেল মেনোপজ নিয়ে।
৩১|
১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৫
গুড ফর নাথিং বলেছেন: রেসার্চ শেষ হইলেই পোষ্ট আসবে।
৩২|
১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৭
মনিটর বলেছেন: গুড ফর নাথিং /আপনি সোসিওলজির ছাত্র?
৩৩|
১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৩
গুড ফর নাথিং বলেছেন: ব্যক্তিগত ইনফো দিয়ে কি করবেন? আমরা সবাই মানুষ।
৩৪|
২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০৮
মনিটর বলেছেন: ওকে সমস্যা নাই।আসলে এটা খুব ভাল ১টা সিরিজ আলোচনা হতে পারে।
৩৫|
২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৭
জুবুথুবু বলেছেন: দারুন একটা পোস্ট। অবশ্যই ৫। পরবর্তিতে কোনো পোস্টে এই বিষয়ের উপর আরো কিছু বিশ্লেষন আশা করবো আপনার কাছে।
৩৬|
২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৮
জুবুথুবু বলেছেন: মনিটর বলেছেন :
২০০৭-১০-২০ ১৬:০৮:২৯
এটা খুব ভাল ১টা সিরিজ আলোচনা হতে পারে।
৩৭|
২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩২
রিজভী বলেছেন: ৫
৩৮|
২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৭
গুড ফর নাথিং বলেছেন: এ বিষয়ে আমার পরবর্তী পোষ্ট আসবে দুয়েকদিনের মধ্যে। বিখ্যাত বিজ্ঞানীদের রিসার্চ পাবলিকেশন খুঁজছি। আপনারাও কোন রেফারেন্স পেলে মন্তব্যে জানাবেন। বিষয়: বেশি বয়স পর্যন্ত বিবাহ (বা দৈহিক সম্পর্ক) না হলে সমাজ জীবনে কি কি জটিলতা হতে পারে। ধণ্যবাদ।
৩৯|
০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
বিবর্তনবাদী বলেছেন: আসলে প্রোফেশন চয়েজ করতে ভুল করলেই এমন হয়। এই ঝামেলা থেকে মুক্ত হবার সবথেকে ভাল উপায় ছাত্রজীবন থেকে রাজনীতি করা।
ছাত্রজীবন রাজনীতি করে চলে যাবে...
এর পর সরকারি, বিরোধী দলে...
এর পর নতুন জগৎ... জেল...
নতুন জগৎ বুঝতে বুঝতে আর একটা নতুন জগৎ ... ... জাহান্নাম
এর পর আর শেষ নেই...
ভাল লিখেছেন... ৫
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৮
েদভগন বলেছেন: হুমমমমমমম