| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাবির দৃষ্টিনন্দন প্রকৃতিতে বর্ষার উপস্থিতি,এর সৌন্দর্যের আবেদনে যোগ করে ভিন্ন মাত্রা।বৃষ্টিস্নাত সবুজ গাছপালা আর পানিতে টইটম্বুর লেকগুলো তারই প্রমান।ক্যাম্পাসে আমার যাপিত তৃতীয় বর্ষাকালে প্রথম একা বৃষ্টিতে ভিজলাম। অবশ্য ভেজা বললে ভুল হয় আসলে আধাভেজা। জ্বরে পরার ভয়ে মাথার ওপর থেকে ছাতা সরানোর সাহস হয়নি। মনে পড়ছিল তন্বী আর মৌসুমিকে। ওরা থাকলে হয়ত জ্বরের তোয়াক্কা করতাম না। তারপরও দুপুরের বৃষ্টিটা পরীক্ষা ক্লান্ত, বৃষ্টিবিলাসী, উদাসীন এই আমাকে আরও উদাস করে ফেলেছে। ট্রান্সপোর্ট থেকে হলের পথে আসার পিচ ঢালা পথটা, রাস্তার দু’পাশের নাম না জানা গোলাপি রঙের গাছগুলো আর চৌরঙ্গী পার হয়ে এসে কড়ই, কৃষ্ণচূড়া গাছের সারিগুলো বৃষ্টিতে লাগছিল নৈসরগিক। কাউকে কাউকে দেখলাম গুটান ছাতা হাতে নিয়ে ভিজতে আবার কাউকে দেখলাম রিক্সায় আর ভ্যানে বৃষ্টিতে ভিজতে। এর আগের দু’বছর ঝুম বৃষ্টিতে রিক্সায় ঘুরেছি কিন্তু এবার এখনও হয়ে ওঠেনি। যেতে ইচ্ছে হচ্ছিল ভিসি কোয়ার্টারের সামনে দিয়ে বিশ্মাইলের ঐ রাস্তাটাতে। এর সাথে মাথার মধ্যে বাজছিল বৃষ্টির গান। এত সব সাত-পাঁচ ভাবতে ভাবতে আর দেখতে দেখতে কখন যে হলে পৌছে গেছি বুঝতেই পারি নি । আর তখনই নিজের অজান্তেই বলে ফেললাম “কি!!! স্যাতস্যাতে!!!...” । আমার ভাবের রাজ্জ্যে সাঁতার কাটা কাটির পর ফিরে আসতে হল বস্তাপচা বাস্তবতায় ............। ![]()
২|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ২:১২
একজন বনলতা সেন বলেছেন: ধন্যবাদ
৩|
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: আপনার বর্ণনাশৈলী চমৎকার।
হ্যাপি ব্লগিং...
৪|
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪
একজন বনলতা সেন বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথম ব্লগে প্রথম পাঠক হয়ার যোগ্যতর করে দেওয়ার জন্য ধন্যবাদ। ভাল লাগল।সু-স্বাগতম ব্লগে।