| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একমাত্র ছোট্ট ভাইটা আমার চেয়ে অনেক ছোট, তাই বলে পিঠা - পিঠি ভাই বোনের মজা করতে আমরা ছাড়ি না । আমার বাড়িতে আসা মানে তার যেন পূর্ণিমার চাঁদ হাতে পাওয়া । যখন আমি বাড়ি আসি ওই এক জোড়া চোখ পথ চেয়ে থাকে তার আপু তার পছন্দের কিছু অবশ্যই নিয়ে আসবে ।কিন্তু তার আপু এবার তার জন্য কিছুই নিয়ে আসতে পারেনি ,যা তার আপু এবং সে দুজনার জন্যই খুব কষ্টের । যেদিন থেকে বাড়ি এসেছি সেদিন থেকে আজ অবধি এই ব্যাপারটা নিয়ে আমাকে তার খোঁচানোর শেষ নেই ।কিন্তু আজকে এই ছোট্ট মানুষটার নীরব কান্নার কারণ আমি । কারণ তার নিজের প্রতি নিজের প্রশ্ন - আপু ,যে কলম দিয়ে লেখে আমিও সেই কলম দিয়েই লিখলাম , এত চেষ্টা করছি ,তবুও কেন আমার হাতের লেখা আপুর মত হয়না । আব্বু - আম্মু মিলে সান্তনা দিয়েও তার কান্না থামাতে বেগ পেতে হয়েছে। যতই বলে বড় হও, তোমারও হবে , সে আরও কাঁদে । আমারও সেই একই কথা । কিন্তু কে শোনে কার কথা ।।
©somewhere in net ltd.