নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা শেষ হওয়ার নয়

একজন বনলতা সেন

অনেকের মধ্যে একজন কিন্তু অনেকের মত নই

একজন বনলতা সেন › বিস্তারিত পোস্টঃ

রাতের মায়া ....

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৬

ব্যাপক নিশাচর আমি ইদানিং ভয়ঙ্কর রকম নিশাচরে পরিণত হয়েছি । হালকা শীতের রাতের একটা মজার বিষয় হচ্ছে আকাশটা অনেক পরিস্কার থাকে আর প্রচুর তারা দেখা যায় ।তাই লনে বসে অনেক রাতে আকাশ দেখতে ভালই লাগে । এর মধ্যে আর একটা বদ অভ্যাস হচ্ছে হলের করিডোর ধরে হাঁটা ।মোটামুটি রাত তিনটা পর্যন্ত তিনটা ফ্লোরে অনেককেই জাগা দেখতে পাওয়া যায় ।তারপর থেকেই বাড়তে থাকে নিঃস্তব্ধতা । করিডোর বরাবর দুইটা দরজা পর পর একটা করে বাতি ।ঘুমানোর সময় বেশীর ভাগ সময়ই অনেকেই যার যার রুমের সামনের বাতি গুলো অফ রাখে কারণ আলোটা ঘরের ভেতরে চলে আসে ,ঘুম আসতে চায় না ।রাতের এই সময়টাতে করিডোর ধরে হাটাঁ এক অন্যরকম অনুভূতি ।নিজেকেই অশরীরি বলে মনে হয় ।নিঃশব্দে হাঁটলে মনে হতে থাকে যেন হাওয়ায় ভাসছি ।।....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.