| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজলভ্য যোগাযোগ আর এই আন্তজালীয় সামাজিকতার যুগে সবচেয়ে সহজে যে জিনিসটা তৈরি হয় তা হল সম্পর্ক । হতে পারে তা ভাতৃ্ত্বের , কিংবা বন্ধুত্বের বা প্রেমের । কিন্তু 'সম্পর্ক' শব্দটা শুনলেই ক্যামন যেন প্রেম প্রেম গন্ধ পাওয়া যায় । মজার ব্যাপার হল ইদানিং এই শব্দটার বহুল ব্যাবহারের ক্ষেত্রে জায়গা করে নিয়েছে ' রিলেশন' নামক একটি ইংরেজী শব্দ । ভালোবাসা আর খোঁজে না প্রেমিক বা প্রেমিকা একটু বেশী বললে বলা যায় ভালোবাসার মানুষ । রিলেশন খোঁজে বয় ফ্রেন্ড বা গার্ল ফ্রেন্ড কে । অনুভূতি গুলো হৃদয় কে ছোঁয় না , প্রেম ছুঁয়ে যায় শরীরকে । একটা সময় একটা নীল খামের চিঠির জন্য মেয়েটা বা ছেলেটা হয়ত অপেক্ষা করত সপ্তাহের পর সপ্তাহ কিন্তু এখন আর তা হয় না । একটা মেসেজ , একটা মেইল বা একটা ফোন কল অপেক্ষাকে রীতিমত শিকেয় তুলে দিয়েছে । তাই প্রেম গুলো আর অপেক্ষাকে বোঝে না , খুঁজে ফেরে শুন্যস্থান পূরণ । আজকে কাউকে ভালোলাগলে তাকে ভালোলাগার কথা জানাতে যেমন দেরী হয় না ,সেই মানুষটাকে আদৌ ভালবাসতে পারব কিনা অথবা তার হাতে হাত রেখে তার সুখ - দুঃখের সাথী হতে পারব কিনা এই ব্যাপারগুলো ভাবার জন্য প্রয়োজনীয় সময় বেশীর ভাগেই পায় না ।বিষয়টা এমন যেন তাকে আমাকে পেতেই হবে । পাওয়া হয়ে গেলে তারপর যে কি হবে ? তা ভেবে কি হবে ? পোষালে থাকো না থাকলে ভাগো । অন্তত আমার রাস্তায় জ্যাম করনা । আজকে যে যার কালকেই সে আর একজনার । এগুলা তো গেল সবার জানা পুরানা কাসুন্দি ।
আজকে যখন ক্যাম্পাসে ঘুরছিলাম তখন হঠাৎ করেই এক যুগল চোখে পড়ল । এমন না যে নতুন কিছু , এ তো রোজই দেখি। তারা ছিল রিকশায় । রাস্তাটা ঢালু ছিল । এই ঢালু রাস্তাটায় বেশীরভাগ সময়ই রিকশার যাত্রীরা নেমে যায় যাতে রিকশাওয়ালা সহজে রিকশাটা টেনে নিতে পারে । ছেলেটা আগেই রিকশা থেকে নেমে গিয়েছিল ,মেয়েটা রিকশাতেই বসে ছিল । দুই জনই দেখতে যথেষ্ট সুন্দর । কিন্তু যে জিনিসটা তে চোখ আটকে গেল তা হল দুইজনই দুইজনার দিকে তাকিয়ে আছে এবং খুবই মিষ্টি ভাবে হাসছে । সত্যিকার অর্থে তাদের চাহনিটা ছিল খুবই খুবই সুন্দর । হতে পারে আমি এমন চাহনি আগে কখনো দেখিনি অথবা খেয়াল করিনি । সাত - পাঁচ ভাবতে ভাবতেই মাথায় আসলো আচ্ছা তাদের সম্পর্কটা কি ঐ চাহনিটার মতই ? নাকি যুগের তালে সবাই যেমন গা ভাসায় ঠিক তেমন । তারা কি আদৌ ঐ দৃষ্টি বন্দী হয়ে সারাজীবন কাটিয়ে দেবে নাকি ও চোখে দেখা স্বপ্ন গুলোকে মিথ্যে করে দিয়ে একে অপরের হাত ছেড়ে দিবে ????
দুইটা মানুষের মানসিকতার যেমন তফাৎ থাকে তেমনি থাকে চিন্তার পার্থক্য । আর তাই হয়তো থাকে সম্পর্কে টানাপোড়ন । ভার্চুয়াল বা যান্ত্রিকতা যাই হোক না কেন তাই বলে কি সবই মূল্যহীন ?............কিন্তু এত কিছুর পরেও কিছু মানুষ হয়ত স্রোতের বিপরীতে হাঁটে । কারণ তারা ভালবাসতে জানে । জানে সম্পর্ক গুলোকে বাঁচিয়ে রাখতে । যে সম্পর্কের ঘুড়ি কখনই তার সুতো ছেঁড়ে না , উড়ে বেড়ায় সারা আকাশময় ।
২|
২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৩
তুষার কাব্য বলেছেন: সম্পর্কের বৈচিত্রতা আছে বলেই জীবন এত বৈচিত্রময়..সেখানে যেমন আছে টানাপড়েন,বিষন্নতা,তার উল্টোপিঠে আছে আনন্দের পাহাড় এক উষ্ণ স্রোতস্বিনী নদীর টানে বহমান...
৩|
২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৪
ওমার হক বলেছেন: সম্পাদক হিসেবে আপনাকে পেতে চাই
৪|
২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২
একজন বনলতা সেন বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৪
এম ই জাভেদ বলেছেন: কিন্তু এত কিছুর পরেও কিছু মানুষ হয়ত স্রোতের বিপরীতে হাঁটে । কারণ তারা ভালবাসতে জানে । জানে সম্পর্ক গুলোকে বাঁচিয়ে রাখতে । যে সম্পর্কের ঘুড়ি কখনই তার সুতো ছেঁড়ে না , উড়ে বেড়ায় সারা আকাশময় ।
দারুন লিখেছেন - সহমত । কবি বলেছেন -আজকের প্রেম ওয়ান ডে ক্রিকেট। কিন্তু এখন সেটা টি -২০ এর চেয়ে সর্ট ভার্সন গেম হয়ে গেছে।
কিছু ব্যতিক্রম আছে বলেই পৃথিবী এখনো বাসযোগ্য আছে, নৈতিকতা মূল্যবোধহীন সম্পর্ক পতিতাবৃত্তিরই নামান্তর