| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ব্যাকারন ভুলে গেছি । কানা কড়িও মনে নাই কি পড়েছিলাম । কিন্তু দুর্ঘটটা ঘটেছে 'ও' এই বর্ণটা নিয়ে । বাংলা স্বরবর্ণের দশম স্থান ধারী এই বর্ণটার ব্যাবহার বহুল । কত কথায় এবং কথায় কথায় ব্যাবহার করে থাকি এ , ঐ , ও ।কিন্তু 'ও' টা একটু বিশেষ।
আমার জনৈক বান্ধবী আমাদের জনৈক বন্ধুর গার্লফ্রেন্ডকে চ্যাটে লিখেছে " ও তো আমাদের বাসায় এসেছিল " ... এখানে নামের পরিবর্তে 'ও' এর ব্যাবহার ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল । আমারা তাদের উপরের কেমিস্ট্রি নিয়ে মজা নিতে ছাড়ি না যদিও তারা দুজনেই ভিন্ন দুইটা মানুষের সাথে এঙ্গেজড । তো বান্ধবী বন্ধুকে জিজ্ঞেস করল এই 'ও' এর ব্যাবহারে তার গার্লফ্রেন্ডের প্রতক্রিয়া কি ছিল ? যাই হোক তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকায় এ যাত্রায় বন্ধুটি হয়ত তার গার্ল ফ্রেন্ডের কবল থেকে বেঁচে গেছে ।
অন্য আর এক দিন , বেশ কয়েক জন বান্ধবী এক সাথে গল্পে ব্যাস্ত । তো কথায় কথায় এক জন বলে বসল 'ও তো আসতে চায় ' । বরাবরই আমি এই সম্বোধন জটিলতায় ভুগি যার ব্যাতিক্রম এখানেও হয়নি । তাই আমি আর ধরতে পারছিনা যে , কে আসতে চায় । যার ফলশ্রুতিতে বারবারই জিজ্ঞেস করছি , কে আসবে রে ? আর আমার বান্ধবীটিও উত্তরে বলে চলেছে , ও আসবে । আমাকে বুঝাতে ব্যর্থ হয়ে অতঃপর তার বয়ফ্রেন্ডের নাম ধরে বলল যে ,আমুক আসতে চায় । শেষমেশ আমিও বুঝলাম ।
তার সাথে এটাও বুঝলাম ছোট্ট একটা অক্ষর 'ও' ,একটা সম্পর্কের প্যাটার্নটাই আমুল বদলে দেয় । আসলেই Don't under estimate the power of 'ও' ......
২|
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১০
একজন বনলতা সেন বলেছেন: বাকের ভাইকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৭
ডিজিটাল বাকের ভাই বলেছেন: বদি ,
; জি বাকের ভাই
; লেখা টা ভাল্লাগচে , একজন বনলতা সেন রে পাশের জলিলের দুকান থিকা ১ কাপ চা খাইতে ক , বিল বাকের ভাই দিপে