| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগজের রোকন
বই, কাগজ, কম্পুটার, মাইটিভি, দৈনিক যুগান্তর সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক কক্সবাজার, বাংলানউজ, ঝিনুক - এটি লিটলম্যাগ
দু’দিন আগে হাতে এলো আরো ৩ টি বই। গণযুদ্ধ একাত্তর, ইউনিয়ন পরিষদ আইন ও কণ্ঠ: আবৃত্তির জন্য কবিতা। গণযুদ্ধ একাত্তর স্বতন্ত্র বই, বাকিগুলো এক প্রকারের সংকলন বলা চলে। একটিও পুরুটা পড়া হয়নি, হাতে পেলাম সবেমাত্র। প্রচলিত রাশির অংকে আমি তুলা রাশি। ঠিক জায়গায় আঘাত করতে পারলে আবেগটা আমার ভেতরে কাজ করে খুব। এমনটি ঘটেছে গণযুদ্ধ একাত্তর’র কিছু পার্ট পড়তে গিয়ে। হাতের কাছে বই পেলে কোনটার আগে কোনটা পড়ি এরকম একটি ইমোশানে পড়ে যাই। বন্দুক হাতে নিয়ে যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ’র লেখা বই গণযুদ্ধ একাত্তর। তিনি আরো বহু বই লিখেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে সম্ভবত এটি অন্যতম। ৬৯ এ পাকিস্তান সরকারের দেয়া রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ে কিশোর আব্দুল আজিজ। ৭১ এ ছাত্র অবস্থায় বন্দুক হাতে যুদ্ধে নেমে পড়েন। যুদ্ধে বাস্তব অভিজ্ঞতায় ভরপুর গণযুদ্ধ একাত্তর বইটি। রাজাকার সুন্নত আলীর জবানিতে উঠে এসেছে একজন বাঙালীর রাজাকার হওয়ার পটভূমি। শবেবরাতের দিন পাকিস্তানী লম্পটদের মুসলিম গ্রামে হানা..। মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ দলিল উঠে এসেছে বইটিতে। আছে প্রাসঙ্গিকতা নিয়ে নানা কৌণিক বিশ্লেষণ। বইটি পুরু পড়া হয়ে উঠেনি। যা পড়ছি তাতে একাধিক জায়গায় ইমোশনাল হয়ে চোখের জল এসেছে। এই আরকি। ইউনিয়ন পরিষদ আইন, এডভোকেট মোসলেম উদ্দিন খানের সংকলন। গ্রাম আদালত আইনও সংযোজিত আছে। গ্রাম আদালত আইন পড়তে গিয়ে খোঁয়াড় নিয়ে পড়ে বেশ মজা পেয়েছি। চৌকিদারকে পুলিশ কর্মকর্তা বলার বৈধতা...। আরো অনেক কিছু। এখন পুরুটা চোখ বুলিয়েছি প্রয়োজনে ঘেঁটে সমস্যা সারবো। কণ্ঠ: আবৃত্তির জন্য কবিতা সংকলনটি এক না বিভিন্ন কবিতা একাধিক বার পড়ছি। বিকেল থেকে এই পর্যন্ত কোন কাজ করিনি। চমৎকার এক প্রকারের কঠোর দরকারিও বইটি।
©somewhere in net ltd.