| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগজের রোকন
বই, কাগজ, কম্পুটার, মাইটিভি, দৈনিক যুগান্তর সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক কক্সবাজার, বাংলানউজ, ঝিনুক - এটি লিটলম্যাগ
ক’দিন আগে পুলিশ মহেশখালীর বাড়ি থেকে আরমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল, খোঁজ নিয়ে জানলাম স্বেচ্ছাসেবক দল সংক্রান্ত গ্রুপিং এর কারণে তঁরে ধরিয়ে দেওয় হল। তবে মহেশখালী থানায় তাঁর বিরুদ্ধে যেই মামলার ওয়ারেন্ট(গ্রেফতারি পরোয়ানা)’টা ছিল- তা ছিল আমাদের একটি পারিবারিক মামলা। গ্রেফতারের আগে-পরের বিষয়গুলো আমরা জানতাম না; এর পর থেকে তাঁর পরিবারের পক্ষ থেকে আমাকে আমার পরিবারকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে.. নানা ভাষায়। এক কথায় খুন করা হবে। ফরিদ মিয়া আরমান-জাবির এক কালের বহিষ্কৃত ছাত্রদল নেতা, সে অনেক লোম খাড়া হওয়া কাহিনী। থানার ওসি আলমগীর সাহেব নিজেও জানতেননা মামলাটিযে আমাদের পরিবারের ছিল এই বিষয়টা ! তিনি বললেন জিড়ি করতে হবে না, আমাদের খেয়ালে থাকবে। এমনটি করলে তাঁর আরো....। দৈনিক যুগান্তর, দৈনিক কক্সবাজার ও আজকের দেশবিদেশ পত্রিকায় বহুদিন আগে করা রিপোর্টে তাঁর কথা আসছিল। এ থেকে আমার প্রতি তাঁর ক্ষুদ্ধতার শুরু। আমাদের এক খন্ড জমি পর্যন্ত দখলে নিল। সাংবাদিকতা করে এররকম উপহার দেওয়ার জন্য বাড়ির লোকদের কাছে নিগৃহীত হয়েছি। খুব কষ্টে আছি। মহেশখালীতে বিএনপির দু’টি প্রভাবশালী গ্রুপই তাঁর ঘোরতর বিরোধী, জেনেছি আদালত থেকে তারা ওয়ারেন্ট কপি নিয়ে থানায় দিয়ে..। সেই কবেকার জমি দখলের মামলা. আদালত বারবার নোটিস দিয়েও পত্রিকায় আসামির তালিকা প্রকাশ করার পরেও আইনকে সম্মান দেখাননি। সম্প্রতি জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন তিঁনি। বাংলানিউজের ইনভেস্টিগেটিভ টিম কক্সবাজার তথা মহেশখালী গিয়ে সন্ত্রাস বিষয়ক রিপোর্ট করেছে। আমি বাংলানিউজে কাজ করি এই অপরাধে আমাকে নানা ভাবে...। জেলা পুলিশ থেকে হস্তক্ষেপের পর কিছুটা বাঁচি। গ্রেফতারের পর দিন তাঁর জামিন চাওয়া হয়েছিল আদালত না করেছে, আমাদের কোন উকিল কিংবা বিরোধিতাও ছিলনা। এখন অব্যাহত দোষারোপ ও হুমকি দেওয়া হচ্ছে। আমাকে কী সত্যি মারা হবে, হাত ভেঙ্গে দেওয়া হবে ? খুন করা হবে ! আজ দিনে পুনরায় তার জামিন চাওয়া হবে বলে জেনেছি। আইনজীবীর পরামর্শ নিয়ে পরিবার বলছে উকিল দিতে। বন্ধুরা একটি সিদ্ধান্ত হীনতায় আছি। এখন কি তার জামিনের বিরোধিতা করা উচিত কিনা। বন্ধুগণ তার গ্রেফতারের পর এটি কোন গণমাধ্যমে আমার প্রথম লেখা।
©somewhere in net ltd.