নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বরফের গরম

বরফের গরম › বিস্তারিত পোস্টঃ

কাউয়া আমার কান নিয়ে গেছে

০৭ ই মে, ২০১৫ রাত ৯:০৩

আমি কাউয়ার পেছনে দৌড়াচ্ছি।

কেন?

কারণ সে বলেছে কাউয়া নাকি আমার কান নিয়ে গেছে।

কে বলেছে?

সে বলেছে।



এ হচ্ছে স্বল্পজ্ঞান মানুষের কান্ড। এধরণের মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক অনেক অনেক। যাক, প্রসঙ্গটা এজন্য আনলাম যে সম্প্রতি আরবী লেখার মাধ্যমে প্রস্রাব ঠেকানোর কৌশলকে বিভিন্ন মহল সমালোচনা করেছে। আর সমালোচনাকারীর চেলারা কাউয়ার পেছনে দৌড়াচ্ছে।



ছবিটিতে যে আরবী লেখাটি আছে, তাতে কি লেখা রয়েছে তা তো সংখ্যাগরিষ্ঠ মানুষই জানে না। সেখানে লেখা আছে -- হেনা মমনু আলতাবুল --। এখানে প্রস্রাব করা নিষেধ।



সমালোচনাকারীদের সমস্যা যেটি, তা হচ্ছে আরবী ভাষা ব্যবহার। আমার শুধু একটিই প্রশ্ন : সৌদী আরব, আমিরাত, কাতার, ওমান, মিশর, লেবানন, লিবিয়া ..... যত আরব দেশ আছে, তারা কি আরবী ভাষা ব্যবহার না করে বাংলা ভাষা ব্যবহার করে? নাকি হিন্দি ফ্রান্সি ???



বেক্কল যেমন নিজেই নিজের সুখে থাকার পরিবেশ নষ্ট করে, তার আশে পাশের লোকজনের থাকার পরিবেশও নষ্ট করে।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:১৩

বরফের গরম বলেছেন: আরবী লিখলে যে লাভ হবে তাও না। আবার বাংলায় লিখলেও যে সকলে মানবে তাও না। মানে বিষয়টি নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। অথচ দেশে চলছে তুলকালাম কান্ড।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.