নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েব্রকআউট

া্বসফহকলাসডকল;ফহাফলকা/ডলফকনা/;লফা/কল;ডফহা?ফলডফকল

েব্রকআউট › বিস্তারিত পোস্টঃ

তল্লাশির নামে পুলিশের হয়রানি

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম:



নিরাপত্তা তল্লাশির নামে বুধবার রাত সাড়ে নয়টায় পুলিশের যে অনৈতিক ও অসভ্য আচরণের শিকার হয়েছি তাতে আমি বিব্রত। নতুন বাজার আমেরিকান দূতাবাসের কাছে একটি অফিসে কাজ করি। জরুরি কাজে অফিস থেকে বের হতে বুধবার একটু দেরি হয়েছিল। সিএনজিচালিত অটোরিকশা না পেয়ে রিকশায় গুলশান দুই নম্বর গোল চক্করে যাওয়ার সিদ্ধান্ত নেই।



কানাডার হাইকমিশন অতিক্রম করে গুলশান লেকের কাছে পৌঁছতেই পুলিশ রিকশা থামিয়ে আমাকে নামতে বলে। আমি নামার পর প্রথমে আবার হাত ব্যাগ পরীক্ষার করে। এরপর রবিউল নামধারী একজন সদস্য আমার নিতম্বে ও কোমরে হাত দেয়।



আমি প্রতিবাদ করা মাত্রই তিনি বলেন, পুলিশের তল্লাশি চালানোর অধিকার আছে। তিনি দাবি করেন, তিনি আরো খারাপভাবে প্রয়োজনে সারারাত ধরে তল্লাশি চালাতে পারেন।



তিনি আমাকে প্রশ্ন করেন, এত রাতে অফিস কিসের? শারীরিক ব্যবসা করি কিনা?

লজ্জা, ঘৃণা ও অপমানে আমার মাথা হেট হয়ে যায়। ছি, কী অসভ্য আমরা?



আজ বাসে করে মোহাম্মদপুরের বাসা থেকে অফিসে এসেছি। গতরাতে পুলিশের ওই আচরণের কথা কিছুতেই ভুলতে পারছি না। এই অসভ্য লোকগুলো কীভাবে পুলিশে আসে? আমরা নারীরা কি কোথাও নিরাপদ নই?

View this link

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

নিমচাঁদ বলেছেন: হাত ব্যাগে সব সময় মরিচের গুড়া রাখবেন ।সময়ের প্রয়োজনে চোখের মধ্যে ছিটিয়ে দেবেন ।

এছাড়া কোন সমাধান দেখি না ।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

েব্রকআউট বলেছেন: আসলেই সমাধানের কোনো লক্ষণ দেখি না ।

২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

বেলাল আহমদ খান বলেছেন: এরা পুলিশ না এরা পুলিশ নামের কলংক। এদের মা বোনেরাও অন্য পুলিশের হাতে এমন হচ্ছে না যে ওরা কেমনে যানে? অসভ্যতারোতো একটা সীমা আছে।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

েব্রকআউট বলেছেন: Not only কলংক but also চরম কলংক।

৩| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: ইদানিং রাস্তায় মোড়ে মোড়ে অনেক পুলিশ চেকপোষ্ট দেখা যায়। এরা সাধারন মানুষদের হয়রানি করে। হা করে জিভ দেখে। ম্যানি ব্যাগ দেখে- নানান প্রশ্ন জিজ্ঞেস করে। আজাইরা এই কাজ গুলো করে। অবশেষে দুই চার জনকে নানান ভয় ভীতি দেখিয়ে-কিছু টাকা নিয়ে নেয়। সতিকার অর্থে পুলিশ'রা খুব ভালো করেই জানে- এসমাজে কারা খারাপ কাজ করে। কোথায় করে। ইচ্ছা করলে দুই ঘন্টার মধ্যে পুলিশ সমস্ত ঢাকা শহরের অসৎ লোকদের ধরে ফেলতে পারে। কিন্তু উপরের নির্দেশে তারা এই কাজ করবে না। আমি নিজে সারা ঢাকা শহর ঘুরে পুলিশ চেকপোষ্ট গুলোর কর্ম কান্ড দেখেছি।পুলিশ চেকপোষ্ট নিয়ে বড় করে একটা লেখা লিখব।যে ইয়াবা খায়- তাকে পুলিশ ধরবে আর যে ইয়াবা বিক্রি করে তাকে ধরবে না। আজিব !

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

েব্রকআউট বলেছেন: আমিও দু-একবার বিব্রতকর অবস্থায় পরেছি। আমি আর আমার স্ত্রী সি এন জি তে আসার সময় জিজ্ঞাসা করেছিল উনি কি সত্যি আপনার স্ত্রী কিনা । মন চাচ্ছিল কষায়ে একটা থাপ্পর দেই।

৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

ঢাকাবাসী বলেছেন: এই স্বর মন্ত্রা এই আজি আর এই পুলিশগুলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, অদক্ষ, অশিক্ষিত, প্রশিক্ষনবিহীন, মহা দুর্নীতিবাজ, নৈতিকতাবিহীন দুপেয়ে জীব ছাড়া আর কিছুই না। দু্একজন হাল্কা প্রতিরোধের কথা বলেছেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এতে ফলাফল অশুভ হতে পারে। সমাধান? নেই।

৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

েব্রকআউট বলেছেন: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বৈশ্বিক জরিপ অনুযায়ী ও পুলিশ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত বাংলাদেশে

View this link


৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

রাতুল রেজা বলেছেন: There is sky and land difference between police and human

৭| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

সাদা রং- বলেছেন: এই পুলিশ আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তিকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.