নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্রাইটসেন্ট্রাল

ব্রাইটসেন্ট্রাল › বিস্তারিত পোস্টঃ

ব্যতিক্রমধর্মী কিছু জাতীয় পতাকা।

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৭

বিভিন্ন দেশের জাতীয় পতাকার আকার সাধারনভাবে আয়তাকার। কিন্তু সুইজারল্যান্ড ও ভ্যাটিক্যান সিটির জাতীয় পতাকা সম্পূর্ণ বর্গাকার।



সুইজারল্যান্ডের জাতীয় পতাকা





ভ্যাটিক্যান সিটির জাতীয় পতাকা





শুধুমাত্র সাইপ্রাস ও কসোভার পতাকাতেই নিজ নিজ দেশের মানচিত্র অংকিত আছে।



সাইপ্রাসের পতাকা





কসোভার পতাকা





শুধুমাত্র মলডোভা, প‌্যারাগুয়ে ও সৌদিআরবের জাতীয় পতাকার দুইপাশ দু'রকম ভাবে ছাপা (অর্থাৎ আইডেন্টিক্যাল নয়)।



মলডোভার জাতীয় পতাকা।





প‌্যারাগুয়ের জাতীয় পতাকা।





মাত্র দুটি দেশের জাতীয় পতাকাতেই অস্ত্রের ঝনঝনানি দেখা যায়। মোজাম্বিকের পতাকায় আধুনিক এ.কে.ফর্টিসেভেন আর গুয়াতেমালার পতাকায় রেমিংটন রাইফেলের ছবি রয়েছে।



মোজাম্বিকের পতাকা





গুয়াতেমালার পতাকা





অনেক দেশেই যুদ্ধকালীন সময়ে ভিন্ন পতাকা ব্যবহার করা হয় (যেমন চায়না, তাইওয়ান, জাপান)। কিন্তু ফিলিপাইনই একমাত্র দেশ যারা যুদ্ধকালীন সময়ে সাধারন পতাকাই উল্টো করে লাগায় (আপসাইড ডাউন)। যুক্তরাজ্যের পতাকা জাতীয় বিপদ-দুর্দশার সময়ে উল্টো করে লাগানো হয় (আপসাইড ডাউন)।



বিভিন্ন দেশের পতাকার মধ্যে বেশ মিল পাওয়া যায়। কিন্তু চাদ ও রোমানিয়ার পতাকা প্রায় হুবহু এক। সামান্য যে পার্থক্যটুকু রয়েছে সেটি বামের নীল রঙের টোন এ।





নেপালের পতাকাও বেশ অদ্ভূত। এটি একমাত্র পতাকা যা চারকোনা নয়।





লিবিয়ার পতাকাই একমাত্র একরঙ্গা পতাকা-



মন্তব্য ২০ টি রেটিং +২৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৬

মুভি পাগল বলেছেন: হঠাৎ পতাকা নিয়া এত পোস্ট পড়তাছে ক্যান?

সামনে ১৬ই ডিসেম্বর, এই কারণে নাকি?

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: হয়তো ।

২| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩০

অপ্রয়োজন বলেছেন: সবচেয়ে সহজ মনে হ্য় ইন্দোনাশিয়া আর পোল্যান্ডের পতাকা আকা।

লিবিয়ার পতাকা তো পুরাটা সবুজ রং করতে হবে।

ইন্দোনেশিয়ার পতাকা আকতে একটা কাগজের অর্ধেক লাল রং করুন, কাজ শেষ। এইটাকে পো্ল্যান্ডের বানাতে কাগজটাকে ১৮০ ডিগ্রী ঘুরিয়ে দিন :)

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: একমত

৩| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫২

ফিউশন ফাইভ বলেছেন: সৌদি আরবের পতাকাও বিচিত্র আছে।

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: হ্যা! সৌদির পতাকার দুইপাশ আইডেন্টিক্যাল না। উপরে বলেছি কিন্তু ছবি দিতে পারিনি।

৪| ১০ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:২৭

সাঈফ শেরিফ বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: সৌদি আরবের পতাকাও বিচিত্র আছে।
সৌদী পতাকা পুড়াইলে কিন্তু ব্যাফক গুনা হইবো, খুব খিয়াল কৈরা। :P

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩২

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: কলেমা আছে!

৫| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:২৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: Nice collection and one plus for this post

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:১৬

নীলতারা বলেছেন: দরকারী পোষ্ট...

১১ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:২২

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: সেইটা কেমতে?

৭| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৮

হোদল রাজা বলেছেন: ভ্যাটি পতাকাটা মজা লাগলো!

+

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: দাড়ান, আবার দেইখা আসি।




দুইখান ক্রুশঅলা চিবি আছে দেখলাম আবার ফিতা দিয়া বান্ধা।

৮| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৮

ডিজিটালভূত বলেছেন: সুইজারল্যান্ডের জাতীয় পতাকা সাম্প্রদায়িক। এমনিভাবে অনেকগুলো পশ্চমা দেশ তাদের জাতীয় পতাকায় খৃষ্টানদের ধর্মীয় প্রতীক ব্যবহার করছে। ওরা আমাদের জাতীয় পতাকার মত ধর্মনিরপেক্ষ পতাকা করতে পারে না?

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ক্রশ হৈলো নিরপেক্ষ, আর ক্রিসেন্ট হৈলো সাম্প্রদায়িক।

সংজ্ঞা কে বানায় সেইটা হৈলো ব্যাপার।

৯| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

জনৈক আরাফাত বলেছেন: :)

১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: :D

১০| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩২

রাজিব শাহরিয়ার বলেছেন: ভালো লাগল

১১ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:২২

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.