| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিধারা
সিমকো মাকো রাকোই কুহুই কুহুই ক্যা, ডেগো বিটি দুলোরিয় ডেগো ফিরিত মেয়...
পুঁই শাক খায় না এমন মানুষ কম ই আছে । আর, এটা আমার অনেক পছন্দের খাবার । তাই পুঁই শাক দিয়ে অন্য রকম কিছু রান্না করতে যাওয়ার সময় আমি রিতীমত নাচতেছিলাম । :#> :!>
এটা ও খুব সোজা রেসিপি । আমি কঠিন কিছু পারি না,তাই ....
নারকেল দুধে পুঁইশাক
উপকরণ :
পুঁইশাক এক কেজি
নারকেল দুধ চার কাপ
ছোট চিংড়ি আধা কাপ
পেঁয়াজ কুচি আধা কাপ
আদা বাটা এক চা চামচ
হলুদ আধা চা চামচ
মরিচ ১০-১২টি
তেল আধা কাপ
লবণ স্বাদমতো, চিনি অল্প
প্রণালি : চিংড়ি লবণ, হলুদ দিয়ে মেখে একটু ভাপিয়ে বেটে নিন। পুঁইশাক কচি ডগাসহ পাতা বেছে ধুয়ে নিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি বাদামি রং হলে আদা বাটা, হলুদ ও মরিচ দিয়ে একটু কষিয়ে চিংড়ি বাটা দিন। অল্প নারকেল দুধ দিয়ে কষান। শাক দিয়ে লবণ দিন। শাকের পানি শুকিয়ে গেলে নারকেল দুধ দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ছবি কৃতঙ্গতা - অনুপমা আপু
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬
বৃষ্টিধারা বলেছেন: হুম,করা যাবে । আমার মতে এটা সব শাক দিয়েই করা যাবে ।
খেতে খারাপ হবে না মোটে ও । ![]()
২|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭
দালাল০০৭০০৭ বলেছেন: হুম খুব সুস্বাদু হইসে আপু। নাইস
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ।
ছবি খেয়ে বুঝার জন্য । ![]()
৩|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
সীমানা ছাড়িয়ে বলেছেন: লেখক বলেছেন: হুম,করা যাবে । আমার মতে এটা সব শাক দিয়েই করা যাবে ।
খেতে খারাপ হবে না মোটে ও । ![]()
দারুন! কালকেই ট্রাই করব। ফ্রিজে এক প্যাকেট স্পিনাচ কাঁদছে :p
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১
বৃষ্টিধারা বলেছেন: হুম,করে দেখেন ।
আশা করি অনেক ভালো হবে । শেয়ার করবেন কেমন হলো । ![]()
৪|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১
দৃষ্টিসীমানা বলেছেন: ট্রাই করব ।ধন্যবাদ ।
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪২
বৃষ্টিধারা বলেছেন: ট্রাই করে রেজাল্ট জানাইয়েন ।
ধন্যবাদ ।
৫|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩
স্বপনচারিণী বলেছেন: দাওয়াত দিয়েন। ট্রাই করার দুঃসাহস নাই। কারন বাসায় শুধু আমারই শাক বেশি পছন্দ।
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৫
বৃষ্টিধারা বলেছেন: হি হা হা
চলে আসেন বাসায় । ![]()
৬|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮
রাইসুল নয়ন বলেছেন:
জিনিসটা মজা হবে মনে হচ্ছে ।
যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অবশ্যই ঔষধ খেয়ে রেসিপি খাবেন
,যা পোস্টে বলা নেই
আপনি নিজে থেকে চেস্টা করতে করতে খুব টেস্টী হয়ে গেছে এমন কোন আইটেম আছে ?
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮
বৃষ্টিধারা বলেছেন: আমি কখনো খারাপ রান্ধি নাই । যখন যা রান্না করেছি,সব ই টেস্টি হয় । ( নিজের ঢোল নিজে পিটানোর ইমো )
৭|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৮
মামুন রশিদ বলেছেন: চিংড়ি পুঁইশাকের কম্বিনেশন এমনিতেই চমৎকার । সাথে নারিকেল দুধ দিলে স্বাদ কেমন হবে বুঝতে পারছি না । আপনি কি টেস্ট করেছেন ?
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭
বৃষ্টিধারা বলেছেন: টেস্ট না করে রেসিপি দিবো নাকি ?? আজীব....
৮|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩
শায়মা বলেছেন: তোমার বাড়ি কি যশোরে?
যশোরের মানুষের প্রিয় খাবার এটা। আর আমারও!!!!!!!!![]()
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
বৃষ্টিধারা বলেছেন: হুম,যশোরে .....
বাস স্ট্যান্ডের সিনেমা হলে থেকে ১০ টাকা রিক্সা ভাড়া । ![]()
৯|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪
শায়মা বলেছেন: মামুন রশিদ বলেছেন: চিংড়ি পুঁইশাকের কম্বিনেশন এমনিতেই চমৎকার । সাথে নারিকেল দুধ দিলে স্বাদ কেমন হবে বুঝতে পারছি না । আপনি কি টেস্ট করেছেন ?
মামুনভাইয়া ভাবিজীকে রাঁধতে বলো। না রাঁধতে চাইলে নিজেই রেঁধে ফেলো তারপর দেখবে ভাগও পাবেনা সবাই চেটেপুটে খেয়ে ফেলেছে।![]()
![]()
![]()
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫
বৃষ্টিধারা বলেছেন: হুম,আমি তো রান্না করে হাত ধুয়ে আসতে না আসতে দেখি বাটি খালাস...... ![]()
১০|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮
মামুন রশিদ বলেছেন: ইয়াম ইয়াম! খোদ যশোরের মানুষ যখন সাফাই গাইছে, রেসেপি স্বাদ না হয়ে যায় না
@শায়মা
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪
বৃষ্টিধারা বলেছেন: আসলেই অনেক মজা খেতে । রানলে সাথে সাথে শেষ হয়ে যায় ![]()
১১|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩
শায়মা বলেছেন: মামুনভাইয়া আজ ছুটির দিন। যদিও অনেক কাজের অকাজী আমির কাজের অভাব নেই তবুও বৃ্ষ্টিধারা আপুনির এই রেসিপি দেখেই দারোয়ানকে ডাকলাম। জানতে চাইলাম বাজারে কি পুইশাক এখন পাওয়া যায়? সে বলে পুঁইশাক তো বর্ষাকালে পাওয়া যায়, পালং শাক পেতে পারি।![]()
কি আর করা আমার আর পুই নারকেল খাওয়া হলোনা।![]()
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪
বৃষ্টিধারা বলেছেন: আপু,দারোয়ান ঠিক বলে নাই । পুঁই শাক পাওয়া যাচ্ছে ।
স্বপ্ন সুপার শপ থেকে কাল ই আনলাম আমি । নিজে বাজার করি তো,তাই জানি ।
১২|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১
মামুন রশিদ বলেছেন: ঠিক আছে, রেসেপিটা যত্ন করে রেখে দিও । বর্ষায় পুঁইশাক উঠলে মজা করে রানবা । আর ইয়ে মানে, সাথে আমাদের দাওয়াত দিবা..
@শায়মা
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫
বৃষ্টিধারা বলেছেন: বর্ষা লাগবে না । এখনি পাওয়া যাচ্ছে । আমি এই সিজনে ১০বার তো রানছি ই......
১৩|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২
একলা ফড়িং বলেছেন: নারকেল দিয়ে পুঁইশাকের একটা ভাজি করে আম্মু মাঝে মাঝে কিন্তু নারকেল দুধে পুঁইশাকটা নতুন
এরপর বাসায় পুঁইশাক আনলে নিজেই করে ফেলব
রেসিপি পোস্ট রেগুলার চলতে থাকুক, আপু
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০১
বৃষ্টিধারা বলেছেন: হুম,করে জানাবা কিন্তু কেমন হলো ।
শুভ কামনা । ![]()
১৪|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আপু,দারোয়ান ঠিক বলে নাই । পুঁই শাক পাওয়া যাচ্ছে ।
স্বপ্ন সুপার শপ থেকে কাল ই আনলাম আমি । নিজে বাজার করি তো,তাই জানি ।
কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এতবড় মিছা কথা!!!!!!!!!!!!!!!!!!!!! দারোয়ানের চাকরি নাই.......
এখুনি তাকে স্বপ্নে পাঠাচ্ছি একদম নাইট মেয়ারে ..........
ভাইয়া কালকে তোমার দাওয়াৎ। পুইশাক আগে আনাই ওকে?????????? ![]()
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০২
বৃষ্টিধারা বলেছেন: হি হা হা
হুম......
আমি অনেক বার এনেছি এই সিজনে ই ![]()
আমাকে দাওয়াত দিবা না ? ![]()
১৫|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১
বৃষ্টিধারা বলেছেন: হাসি কেনো ?
১৬|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আচ্ছা এই ডিজাস্টার ও রান্না করতে পারেন!!
১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১
বৃষ্টিধারা বলেছেন: হ
১৭|
১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নারিকেল দুধে পুঁইশাক ! খাইনি কখনো!
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৪
বৃষ্টিধারা বলেছেন: হুম,নারিকেল দুধে পুঁই শাক । খেতে দারুণ । ![]()
১৮|
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০১
অদৃশ্য বলেছেন:
মনে আছে ছোটবেলায় এই পুঁইশাকের তরকারি বা সবজিভাজি দেখলেই মনে হতো বাটি সহ ওটা দূরে কোথাও ফিকে মারি... এখন অবশ্য তেমনটা হয়না... এখন খুব মজা করেই খাই পুঁইয়ের যে কোন আইটেম...
আপনার এই আইটেমটা আমার কাছে একেবারেই নতুন... নারকেল দিয়ে কখনোই খাওয়া হয়নি... চরম ইচ্ছা থাকলো...
বি:দ্র: - পুঁইশাক কাটাকাটি বা রান্নার সময় নাচানাচি না করলেই বোধহয় ভালো... পিছলা খাওয়ার খুব সম্ভাবনা থাকে... সাবধান
শুভকামনা...
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৫
বৃষ্টিধারা বলেছেন: হি হা হা
![]()
এই আইটেম টা খেলে পরে জীবনে ও আমার নাম টা ভুলবেন না
![]()
১৯|
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: যে ছবিটা দিছেন সেটা কি আপনি রানছেন?
নারকেল দিয়া দিলে টেস্ট একটু মিষ্টি হয়ে যাবেনা?
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
বৃষ্টিধারা বলেছেন: নারকেল তো দিবেন না , নারকেলের দুধ দিবেন । নাহ,মিষ্টি হবে না ।
নাহ,ছবিটা অনুপমা আপুর,বলেই দিয়েছি পোষ্টে । ![]()
২০|
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭
অদৃশ্য বলেছেন:
আচ্ছা... আপনার নামটা ভুলে যাবার আগে আগেই নাহয় এই তরকারিটা খেয়ে নেব... কারন নাম মনে না থাকলে এমন নতুন নতুন আইটেম কার থেকে পাব আর...
আর শায়মার গুনমুগ্ধ হয়ে গেলাম আবারো... দেখুন না কেমন করে রান্নার আইটেম দেখে কোন এলাকার মানুষ তা বের করে ফেললো... ম্যাজিক
শুভেচ্ছা...
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৭
বৃষ্টিধারা বলেছেন: হুম....
সব মানুষের ভেতর ই ম্যাজিক আছে । জাস্ট দেখার মত চোখ থাকতে হয় । ![]()
ভালো থাকবেন ।
২১|
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রবাসে থাকি নারেকেল দুধ পাওয়াটা কষ্টকর। কিন্তু নারকেলের পাউডার পাওয়া যায় তাতে কি হবে?
ভাল লাগা রইল।
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৭
বৃষ্টিধারা বলেছেন: নারকেলের দুধ ও পাওয়া যায় দেশের বাইরে, ক্যানে বিক্রি হয় । খুঁজলেই পাবেন ।
পউডারে হবে কিনা আমি ঠিক জানি না ![]()
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ।
২২|
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৯
এ্যাংগরী বার্ড বলেছেন: এই মিক্সচার খেলে বাঁচবোতো??
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৫
বৃষ্টিধারা বলেছেন: আমরা কি মরে গেছি ? হুহ
২৩|
২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৭
এহসান সাবির বলেছেন: যশোরে .....
বাস স্ট্যান্ডের সিনেমা হলে থেকে ১০ টাকা রিক্সা ভাড়া ।
সিনেমা হল ভেঙ্গে ফেলেছে নইলে আমি একই টাইপের কথা বলতাম....
এখন বলি যশোরে.......
বাস স্ট্যান্ডে থেকে রিক্সা নিলে ৫ মিনিট হেটে গেলে ৮ মিনিট......!!
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৬
বৃষ্টিধারা বলেছেন: এখনো কিন্তু সিনেমা হলের কথা বললেই সবাই চিনে । ![]()
আমার ও এক ই দুরত্ব ।
আমরা তো প্রতিবেশী দেখি ।
![]()
২৪|
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৫
এ্যাংগরী বার্ড বলেছেন: লেখক বলেছেন: আমরা কি মরে গেছি ? হুহ
এমনও তো হতে পারে যে আমাদের আগে খাইয়ে টেস্ট করে দেখছেন বাচে কিনা। তারপর আপনি খাবেন! ![]()
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৪
বৃষ্টিধারা বলেছেন: হি হা হা
হুম, ভালো ই বলেছেন !!!!
![]()
২৫|
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮
অপ্সরা বলেছেন: আমি এইটা রাঁধতে যাচ্ছি। রেঁধে তোমাকে ছবি দিয়ে যাবো ওকে!!!!!!!!!![]()
২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৪
বৃষ্টিধারা বলেছেন: ওকে......![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: ইয়ামি! ... পুইশাকের বদলে কি স্পিনাচ ইউজ করা যাবে? দুইটার টেস্ট তো এমনিতে বেশ কাছাকাছি।