নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃষ্টি এবং বৃষ্টি

আমি বৃষ্টি হয়ে আসি, কখনো কবিতা, কখনোবা গানে।আমি তোমায় ভালবাসি,কখনো আষাঢ়, কখনো শ্রাবণে।।

বৃষ্টি বালিকা

বৃষ্টি বালিকা › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার জন্য

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

কখনো শুকনো পাতার মর্মর শব্দ শুনেছ?

অনুভব করেছ কি তার হৃদয়ের হাহাকার ক্রন্দন?

দেখেছ কি নিশব্দে পদতলে পিষ্ট হয়ে যাওয়া

এক অসহায় নীরব বাকরুদ্ধ অভিমানীর অবাক বিস্ময় চোখ?

কখনো কি ভাবোনি? নাকি ভাবার সময়ই পাওনি?

একদিন যে সজীবতার উচ্ছলতা নিয়ে বেড়ে উঠে,

বাতাসের দোলায় আন্দোলিত হয়,

সে একদিন শুকনো হাড় ভাঙা বৃদ্ধের মত

পাজড় ভেঙ্গে লুটিয়ে পড়ে পায়ে চলার গ্রামীন পথে।

আমি হয়ত কোন কথা সহজ ভাবে বলতে পারি না,

সব কথাই কেমন জড়িয়ে যায় আষ্টেপৃষ্টে বেধে থাকা জিহ্বায়।

আমি পাখির গান শুনেছি, কিন্তু শুনিনি তার বুকে জমানো দুঃখ কথা।

আমি দুরন্ত নদীর ছুটে চলা দেখেছি, বুঝিনি তার মর্মকথা।

বুঝতে চাইনি কাউকে হারানোর মর্ম বেদনা।

শুধু বুঝেছি আনন্দ উচ্ছলতা।

যেখানে নেই কোন কৃত্রিমতার ছাপ, আছে শুধু ভালোবাসা।

তাই বলতে চাই ভালোবাসি, ভালোবাসি তোমায় ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৮

খাটাস বলেছেন: অনুভুতির বুনন ভাল হয়েছে। শুভ কামনা।

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

বৃষ্টি বালিকা বলেছেন: ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য

২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

Kawsar Siddiqui বলেছেন: হুম :(( :((

৩| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭

ফেরারি কামরান বলেছেন: কবির অনুভূতিগুলো যেন পূর্ণতা পায়, সেই কামনা রইল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.