নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ালেখা পেশা,,,সামু নেশা , :)

ভালো জবাব পেতে ভদ্র কমেন্ট আবশ্যক

শুক তারা

এভার পেসিমিস্ট

শুক তারা › বিস্তারিত পোস্টঃ

সাবাস বাংলাদেশ!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

শাহবাগ নিয়ে যতবার লেখা পড়ি, চোখ ভিজে যাচ্ছে, আবার না পড়ে থাকতেও পারছি না। সালাম সেই মহান তরুনদের যাদের দৃঢ়তায় আজকে আরেক ৭১ নিজের চোখে দেখতে পারছি। শিবিরের জানোয়ারদের ছড়ানো গুজবের কল্যানে বাসা থেকে সেখানে যাওয়া নিষেধ, এই প্রথাম ছেলে হতএ না পারার জন্য আফসোস হচ্ছে। ছেলে হলে কি আর এসবের তোয়াক্কা করা লাগতো! সকালবেলা চলে যেতাম সেখানে। বাসায় থাকলেও মনটা পড়ে আছে সেই শাহবাগেই।বিস্ময় আর শ্রদ্ধাভরা চোখে দেখছি হাজার হাজার মর্মস্পর্শী ইতিহাস, সাধারন জনতার অসাধারন একাত্মতা আর ক্ষমতার দৃষ্টান্ত দিয়ে কানায় কানায় পূর্ণ আমার দেশের আমার সময়ের চলা প্রজন্ম চত্বরের সেই লাখো মানুষদের, যাদের রক্তে আজো আছে আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাদের অদম্য চেতনা, যা আমরা পেয়েছি বংশানুক্রমেই। সালাম তোমাদের , সবাইকে সালাম। আমরা যেমন আমাদের সাহসী মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শুনে বড় হয়েছি , আমাদের পরবর্তী প্রজন্মও তাদের অমর ইতিহাস জানবে আর সেই সাথে আরো জানবে এই প্রজন্ম চত্বরের সেই সব বীর জনতার কথা যাদের দৃঢ়তায় আমাদের দেশের দালাল ( ব্যাবহার না করে পারলাম না ) যুদ্ধাপররাধীদের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত বিচার দিতে সবাইকে বাধ্য হতে হয়েছে।



সাবাশ বাংলাদেশ!!! হ্যাটস অফ টু আওয়ার ইউথ!

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

নিষিদ্ধ আমি বলেছেন: সাবাশ বাংলাদেশ!!! হ্যাটস অফ টু আওয়ার ইউথ!

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৫

রোজেল০০৭ বলেছেন: লাশের নেশায় মেতেছিলো তারা একদিন
তাদের চোখে ছিল জয়োল্লাস
তারা ভাবে নি অনাগত এই দিনের,অনাগত এই প্রজন্মের কথা
যেখানে ক্ষোভে-বিক্ষোভে হাজার মানুষ,
বুকে নিয়ে স্বজন হারানোর বেদনা বেথা,
তোমাদের মৃত্যু মঞ্চে আজ শেষ হয় না তবু তাদের অপেক্ষার পালা,
চারিদিকে আজ জ্বলছে মশাল,ব্যানার, ফেস্টুন,কবিতা আর গান মালা,
এ আরেক যুদ্ধ,যার জন্ম ৭১ থেকে,
এ যুদ্ধ দেখছে সকল শহীদ ভাই-বোনেরা,
কেড়ে নিওনা তোমরা তাদের হাসি,

একটাই দাবি, ফাঁসি চাই, ফাঁসি।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯

নন্দিত নন্দন বলেছেন: বিপ্লব দীর্ঘজীবি হোক

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

নীলকণ্ঠী বলেছেন: মেয়েরাও যেতে হবে, না হলে তো পিছিয়ে পড়ব আমরা। ৭১ এ অংশ নিয়েছে এ দেশের মেয়েরা, আর আজ তো ২০১৩।

যদি একান্তই যেতে না পার, তাহলে অনন্ত মা-বাবার ভুলটা ভাংগানোর চেষ্টা করবে এই আন্দোলন সম্পর্কে, আশা করি।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০

বি পজেটিভ বলেছেন: +

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শাহবাগ নিয়ে সামনে যেই পোষ্টই দেখছি, পড়ার চেষ্টা করছি।

হ্যাটস অফ টু আওয়ার ইউথ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.