নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু করার প্রত্যয়ে

মেঘ বলেছে যাব যাব

বুলবুল আরেফিন

মেঘ বলেছে যাবো যাবো

বুলবুল আরেফিন › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলার বোকামি

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

ক্লাস টু তে থাকার সময় আমি একবার ত্রিশ টাকা জমিয়েছিলাম। জীবনের যত জল্পনা-কল্পনা আছে সব শুরু হয়ে গেল ওই ত্রিশ টাকাকে ঘিরে। নিজেকে অনেক বড় একজন ধনীব্যক্তি মনে হলো। সবাইকে বলে বেড়াতে লাগলাম, আমি এখন "একজন ত্রিশটাকার মালিক।" একবার ভাবলাম আম্মুর কাছে তো মাঝে মাঝে ৫০০ টাকার নোটও দেখি। তাহলে কি এই ত্রিশটাকা একদমই কম? কিন্তু আমি সিওর ছিলাম না যে, ওগুলা ৫০০ টাকার নোট নাকি ৫০ টাকার নোট নাকি ৫ টাকার নোট। পরে ধরে নিলাম ওইগুলা অবশ্যই ৫ টাকার নোট। তা নাহলে আম্মু তো অবশ্যই কোটিপতি হয়ে যেত



প্রথমে ভাবলাম এই ত্রিশটাকা দিয়ে আমার জন্য একটা সাইকেল কিনবো। পরে ভাবলাম নাহ, একটা মোটরসাইকেল কিনি। আমি চালাবো আর আব্বু পিছে বসে থাকবে। আবার মনে হল যদি একটা কারগাড়ি কিনি তাহলে পরিবারের সবাই মিলে ভালমত বসতে পারবো। সবশেষে সিদ্ধান্ত নিলাম এই টাকা দিয়ে একটা বাড়ি বানাবো। বাড়িতে আব্বু আম্মু থাকবে। আর দাদা দাদীকেও এনে আমার বাড়িতে রাখবো। আমার বাড়িতে আমি রাজার মত থাকবো। কেউ পড়তে বলবেনা। কেউ পড়তে বললে এক ধমক দিয়ে বসিয়ে রাখবো। আমার বাড়িতে আমাকেই পড়ালেখার মত এমন একটা নষ্ট কাজের আদেশ করবে, এত্ত সাহস কার ! সারাদিন মাঠে খেলা করবো। দরজাটা একটু ছোট করে বানাবো। যাতে ইচ্ছে হলেই যখন তখন দরজার সিটকানি খুলে নিচে খেলতে যেতে পারি ; এখনকার মত সিটকানি খুলতে অন্য কারো সাহায্য নিতে না হয়। কিন্তু যখন বুঝতে পারলাম এই টাকা দিয়ে বাড়ির জন্য শুধু একটা সিটকানি ছাড়া আর কিচ্ছু হবে না। তখন একদম মনখারাপ না করে একটা সিটকানিই কেনার সিদ্ধান্ত নিলাম ; যাতে ওইটা দিয়ে সিটকানি খোলার প্রাকটিস করে যখন তখন দরজা খুলে লুকিয়ে লুকিয়ে নিচে খেলতে যেতে পারি



ছোটবেলার এমন কিছু কথা মনে হলে আজ খুব হাসি পায়। কি দরকার ছিলো শুধু শুধু বড় হওয়ার??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.