| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামে কি আসে যায়?
ট্রেন চলছিল ভালই,গন্তব্যে পৌছার শর্টকাট ওয়ে বেছে নেওয়ায় শুরু হল গণ্ডগোল ,লাইন ছাড়া কি ট্রেন চলে,এখনও লাইনই খুজে যাচ্ছি
দেশের রাজনৈতিক অস্থিরতার এই দিনে আসুন একটু ভিন্ন দিকে তাকাই,খোজ নেই ক্রিকেট দলের।
শ্রীলংকার উদীয়মান একাদশই টেস্টখেলুড়ে দেশ বাংলাদেশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে তুলেছে ৪১০ রান (৯৩ ওভারে ৪.৪০ রান রেটে)। স টপ স্কোরার কলোম্ব ক্রিকেট ক্লাব ও এসএলপিএলে কান্দুরাতা ওয়ারিয়র্সের হয়ে খেলা কিথুরুয়ান ভিতানাগে। ১৬৫ বলে তার অপরাজিত সংগ্রহ তিন ছয়ে ১৬৮ রান।বাংলাদেশের বোলারদের উপরে তিনি যে মোটামুটি স্টীম রোলার চালিয়েছেন তা বোঝাই যাচ্ছে।
২২ বছর বয়স্ক এই তরুন উদীয়মান ক্রিকেটারই যদি বাংলাদেশের বোলারদের এই অবস্থা করেন তাহলে শ্রীলংকার অলরেডি উদিত তারকা ব্যাটসম্যানরা কি অবস্থা করবেন সেটা নতুন কোচ শেন জারগেনসন আর অধিনায়ক মুশফিকুর রহিমের সত্যি ভাবনার বিষয়।এদিকে বোর্ডের সাথে সনৎ জয়সুরিয়ার মধ্যস্থতায় বিবাদ মিটিয়ে ফেলেছেন শ্রীলংকার জাতীয় দলের খেলোয়াড়রা।
বোলারদের দুর্দিনে নিজের পারফর্মেন্সটা উচুতেই রেখেছেন স্পিনার সোহাগ গাজী।৩১ ওভার বল করে উইকেট নিয়েছেন ৫টি। উইকেট থেকে সহায়তা না পেলেও বৈচিত্র আর ফ্লাইট দিয়ে ব্যাটসম্যানদের বিপদে ফেলেছেন তিনি।আরেক স্পিনার ইলিয়াস সানি নিয়েছে ৩ টি উইকেট। কিন্তু টেস্টে প্রতিদ্বন্দিতা করতে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেই পেসারদের অবস্থা যে তথইবচ,বোলার আবুল হাসান বল করতে পারলেন মোটে ৬ ওভার ।তারপরই মাঠের বাইরে।তিনি যে কিভাবে ফিটনেস টেস্ট উতরে ছিলেন চিন্তার বিষয়।আরেক পেসার রুবেল অবশ্য ফিটনেসের প্রমান দিয়ে বল করলেন সারাদিন।১৯ ওভারে তার উইকেট ১টি। টেস্ট দলে পেসারদের দৈন্যদশা মাশরাফি না ফিরলে খুব সহজে ঘুচছে না,এটা বোধহয় বলাই যায়।
আজ ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস সূচনা করেছেন দুই হক,আনামুল হক ও জহুরুল হক।এরই মধ্যে বাগড়া দিয়েছে বৃষ্টি।এর আগে তারা তুলেছেন ২.৪ ওভারে ৮ রান।
প্রথম দিনের স্কোরকার্ড
সূত্রঃ ক্রিকইনফো ও প্রথম আলো
©somewhere in net ltd.