| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
cbgomes
চার্লস বি. গমেজ www.cbgomes.com
অদ্ভুত এক আলো ছায়ার
খেলা খেলছে আষাঢ়ে রোঁদ,
হঠাৎ হঠাৎ মেঘের কোণে
উঁকি দেয় সূর্য,
দুপুরে বারান্দায়
মৃদু বাতাসে কেঁপে কেঁপে
উঠছে মানি প্লান্টের চারাটা।
আমার দখিনের জানালায়
আজও এসেছিলো
সেই ছোট্টো শালিক।
কোন এক ব্যাস্ত দুপুরে
তাড়াহুড়া করে খাওয়া-দাওয়া সেরে
অফিসে যাওয়ার মতো নয়।
আলসে সময় কাটছে অবহেলায়
দু'চারটে পুরনো কবিতার বইয়ে
মুখ গুজে পরে থেকে।
মনে করতে চাই না তবু
কতো যে স্মৃতি আছে জমে,
মনে পরলেই নস্টালজিক হয়ে যাই।
হঠাৎ করে থমকে যায় চারপাশটা,
কেটে যায় কিছু সময়,
ফিরে আসি আমি আর
মাঝখান থেকে হাড়িয়ে যায়
আমার একটু খানি বর্তমান।
©somewhere in net ltd.