নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দখিনের জানালা

স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত।

cbgomes

চার্লস বি. গমেজ www.cbgomes.com

cbgomes › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারে ছিলাম যখন

২২ শে জুন, ২০১৩ রাত ১০:০২

অন্ধকারে ছিলাম যখন

হাতছানিতে ডাকতে তুমি,

তোমার ডাকে আসতো ফিরে

আমার সাধের অন্ধকারে,

কিছুক্ষণের আলো নিয়ে

জীবন নামক জোনাক পোকা।



আমার অন্ধকারেই ঘরবসতি,

রাত-বিরাতের মাতামাতি

ঝিঁঝিঁপোকার অত্যাচারে।

আলোর সাথে সন্ধি তোমার,

জানি দুষ্ট-মিষ্টি প্রেমের পশরা

সাজানো তোমার বসুন্ধরা।



তবু আমার ঘরেই আসতে তুমি

কি সুখের নেশায় জানি,

সকল আশার প্রহর শেষে

নতুন আভার প্রদীপ জ্বেলে,

দূর থেকে দু'হাত বাড়িয়ে

ডাকতে তুমি আমায় হেসে।



এখন আলোর দেশে আছি আমি

তোমার আভার পরশ পেতে

তোমার ঘরেই রাত পোহাতে।

কোথায় যেনো হারিয়ে গেছে

আমার অন্ধকারের নেশা।

এখন রাতের আভা

তোমার আলোয় মিটমিটিয়ে হাসে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭

এহসান সাবির বলেছেন: ভালো লাগলো।

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

cbgomes বলেছেন: ধন্যবাদ :)

২| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫২

হ্যাজাক বলেছেন: সুন্দর

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬

cbgomes বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২২

মাক্স বলেছেন: +

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬

cbgomes বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.