| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
cbgomes
চার্লস বি. গমেজ www.cbgomes.com
জীবন যেন এক নকশী কাঁথা
বুকের জমিনে ফুটিয়ে তোলা
কোন মধুবাণী কিংবা রূপকথা।
মিহি সুতোর বুননে
স্মৃতির আঁচলে ছাপা
এক মহাকাব্যিক উপাখ্যান।
এক পাশে তার নাগরদোলা
আর ছোট্টো শিশুর মেলা,
অন্য পাশে নদীর পারে
বেদে দলের ভেলা, বৈঠা হাতে
মাঝির কন্ঠে ভাটিয়ালি গান।
জীবন যেন এক নকশী কাঁথা
তার ছোট্টো বুকে ধারণ করা
হাজার রঙের কল্পকথা।
এক জীবনের হিসেব-নিকেশ
এক জীবনে হয়, ছবির মতো
বাকি যা সব, নকশী কাঁথায় রয়।
©somewhere in net ltd.