নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দখিনের জানালা

স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত।

cbgomes

চার্লস বি. গমেজ www.cbgomes.com

cbgomes › বিস্তারিত পোস্টঃ

তুমি এলে তাই

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:১৬

তুমি এলে তাই পাখি গান গায়

হাওয়ার দোলাতে ফুল কথা কয়

কালো মেঘগুলো দূরে সরে যায়

রঙ্গিন ঘুড়িটা খালি উড়ে উড়ে যায়,

তোমার হাসিতে হেঁসে খেলে কাটে

আমার সারাটি বিকেল।



সূর্যটা আকাশে ডুবু ডুবু করে

মেঘগুলো ঠেলে ঠেলে দিগন্তে ঢলে,

ধুসর গোধূলি যেন চোখ মেলে থাকে

তোমার চোখেতে চোখ ঠায় এটে যায়,

সূর্যটা ডুবে গিয়ে ফের উঁকি দ্যায়

লাজুক গোধূলি তার রঙ পালটায়।



তুমি এলে তাই রাত কেটে যায়

নীল নীল তাঁরাগুলো স্বপ্নে হারায়,

রাতের আকাশ থেকে ঘুম চলে যায়

ছোট ছোট সুর থেকে গান হয়ে যায়,

অবাক নয়ন দু'টি জলে ভেসে যায়

একলা আকাশে খেলে ভঁরা জোৎছনা।



হৃদয়ের মাঝখানে নদী বয়ে যায়

ঢেউয়ের দোলায় সুখে বুক ভেসে যায়,

চেনা সুরে কেউ যেন গান গেঁয়ে যায়

জানে মন সেই সুর হৃদয় জুড়ায়।

সুখ পাখি এসে মোর দুঃখ ভুলায়

তুমি এলে তাই আজ রাত ভোর হয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২৪

মেহেদী হাসান '' বলেছেন: ভালো লাগলো

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

cbgomes বলেছেন: ধন্যবাদ :)

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪২

মাক্স বলেছেন: সুন্দর!

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪

cbgomes বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

রাইসুল সাগর বলেছেন: তুমি এলে তাই স্নিগ্ধ সকাল
শোনায় পাখির কলতান,
তুমি এলে তাই সুখের সমুদ্র
শোনায় অচিন ঢেউয়ের গান।।

আপনার কবিতায় অনেক অনেক ভাললাগা এবং শুভকামনা।।

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪

cbgomes বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.