| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
cbgomes
চার্লস বি. গমেজ www.cbgomes.com
আমি চাকরিজীবী,
আট্টা-পাঁচটা অফিস করা
শার্ট-টাইয়ে ভদ্রলোক।
রোজ সকালে বাসে ঝুলে
ব্যাগ কাঁধে দৌড়ে ছুটি অফিসে,
ঠিক যেমনটা ছুটেছি
স্কুলে যাবার জন্যে।
এখনো দেরি হয়,
প্রায়শই হয়; শুধু এখন
শিক্ষকের বেতের বদলে
দেখি বসের বাঁকা মুখখানা।
মনে হয় চোখ দু'টো
এখনই টুপ করে বেরিয়ে
মাটিতে গোটা দু'এক
ডিগবাজি খাবে।
বউয়ের সাথে ঝগড়া করে
রোজ বারোটায় অফিসে এসে
ঝিমিয়ে ঝিমিয়ে জাবর কাটে,
এমন প্রাণীকেই বোধহয়
বলা হয় অফিসের বড় সাহেব।
দেখতে গোলগাল, মোটাসোটা
ভুরিওয়ালা পেট, হেলেদুলে হাটা
টিপিক্যাল আমার বস।
আমি মধ্যবিত্ত চাকরিজীবী
বাহুল্যটা তাই বুঝি না,
এই টুকুতেই খুশি।
তবে অসময়ে ফোনে যখন
বসের কন্ঠ শুনি,
মেজাজখানা তুঙ্গে তখন
তবু হাসি মুখে বলি,
হ্যালো বস! কেমন আছেন?
এ সবই সম্ভব
কারন আমি চাকরিজীবী,
ডিউটি করাই ধর্ম আমার
রাত-বিরাতের হিসেব করা
আমায় মানায় না।
©somewhere in net ltd.