| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
cbgomes
চার্লস বি. গমেজ www.cbgomes.com
ছোট্টো একটা শহর
দেখতে ইচ্ছে করে,
ইট-শুরকির দালান নয়
সবুজ ঘাসের বুকের উপর
সাজানো কিছু ছোট্টো বাড়ি,
বাড়ির পাশে রাস্তা দিয়ে
অল্প কিছু গাড়ি আর
বিকেল বেলা খেলার মাঠে
ছেলে বুড়োর হুড়োহুড়ি।
স্বপ্ন নয়, নয় রূপকথা
এই ব্যস্ত শহরের
কোলাহল থেকে দূরে
শ্যামল ছায়ায় ঘেরা
ছোট্টো একটা শহর
দেখতে ইচ্ছে করে,
যেখানে বর্ষায়
আকাশ দেখা যায়,
আকাশে রংধনু দেখা যায়,
গাছের ডালে ভেজা শালিকের
ডাক শোনা যায়।
ছোট্টো শহরের মানুষগুলো
ঠিক আগের মতোই চাই
যাদের চেনা মুখগুলো
প্রতিদিন প্রাণে
জোয়ার বয়ে আনে।
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩১
cbgomes বলেছেন: ধন্যবাদ
২|
২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।।
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩২
cbgomes বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৯
বোকামন বলেছেন:
দারুণ লিখেছেন !! ১+
খুব সুন্দর.....
আসলেই দেখতে ইচ্ছে করে..........।