নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দখিনের জানালা

স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত।

cbgomes

চার্লস বি. গমেজ www.cbgomes.com

cbgomes › বিস্তারিত পোস্টঃ

তুমি কথা রাখোনি

৩০ শে জুন, ২০১৩ রাত ১:১৫

হাতে হাত রেখে অনেকটা পথ হেটেছি

গহিন থেকে গহিনে গিয়েছি অচেনা অরণ্যে,

তুমি পাশে ছিলে তাই পরোয়া করিনি।

তোমার খোঁপায় শিউলি ফুলের মালা

বাতাসে তার মিষ্টি ঘ্রাণ ভেসে আসছিলো

বহু দূর থেকে, হিসেব রাখিনি কতোটা হেটেছি,

শুধু তোমার চোখে চোখ রেখে হারাবো বলে

ভুলে গিয়েছিলাম তোমার যাবার সময় হয়েছে।

যাবার আগে শেষ বারের মতো

তোমাকে ছুতে চেয়েছিলাম দু'হাতে জড়িয়ে,

তুমি কথা রাখোনি,

তাই তোমার চোখে চোখ রাখা হলো না।

পুকুর পারের ওই কাঠের বেঞ্চিতে

এখনো দেখি ঝরা পাতার মেলা, তুমি নেই

তাই ওগুলো নিয়ে খেলা করে না কেউ

ধুলো নিয়ে হাতাহাতি নেই,

কাটাকাটি করা অদ্ভুত ছবি আঁকাও নেই।

তোমার আঙুল গুলো ভিষণ হিংসুটে

বিড়ালের মতো খামচে ধরেছে বহুবার

তুমি কথা রাখোনি,

তাই সব বাঁধনের মায়া ভুলে সেগুলোও

আজ তোমার মতই ফাঁকি দিয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:১৮

টুম্পা মনি বলেছেন: ভাল।

৩০ শে জুন, ২০১৩ সকাল ৮:১৭

cbgomes বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:৪৮

টেস্টিং সল্ট বলেছেন: তোমার আঙুল গুলো ভিষণ হিংসুটে
বিড়ালের মতো খামচে ধরেছে বহুবার :( :(

৩০ শে জুন, ২০১৩ সকাল ৮:১৮

cbgomes বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.