| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
cbgomes
চার্লস বি. গমেজ www.cbgomes.com
ভেবে দেখো, কতো দূরে
যে হারালো আবছা মেঘের কোণে,
খুঁজে দেখো, পাও কিনা তারে তুমি
যে লুকিয়ে আছে তা জানি।
দূর দেশ থেকে বেদুঈন হয়ে
ফিরেছি একাই বারে বারে,
পাইনি তারে,
সুখ নাকি মরীচিকা
যে ধরা দেয় আমারে?
অনেক খুঁজেছি তোমায়,
খুঁজতে গিয়ে তবেই জেনেছি।
ঈষৎ চেনা কিংবা অচেনা
কোন গাঁয়ের পথে একেঁবেকেঁ হাটা,
কানামাছি খেলা, ভেজা বৃষ্টিতে,
কাদা করা জলে,
কি আনন্দ তা বুঝিনি কখনো।
তোমাকে খুঁজেছি,
খুঁজতে গিয়ে তবেই জেনেছি।
ভেবে দেখেছি,
তোমাকে পাওয়ার চেয়ে
না পাওয়ার কি আনন্দ।
অনেক খুঁজেছি,
খুঁজতে গিয়ে তবেই জেনেছি।
©somewhere in net ltd.