নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দখিনের জানালা

স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত।

cbgomes

চার্লস বি. গমেজ www.cbgomes.com

cbgomes › বিস্তারিত পোস্টঃ

আবার পৃথিবী সাঁজবে জানি

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:১৪

আবার পৃথিবী সাঁজবে জানি

খেলবে আমার সখের ঘুরি

খোলা আকাশে আপন সুখে উড়ে,

আমার আকাশে ভাসবে তুমি

হৃদয় চিরে রক্ত নিয়ে

এক সুখের সাগর গড়ে।

সেই সাগরের অবুজ ঢেউয়ে

তোমার ছায়া পরবে যখন,

আকাশ থেকে দেখবে তুমি

তোমার পানে দু'চোখ মেলে

ভাসছে প্রেমের ভেলা।

কানের কাছে করুণ সুরে

বাজছে প্রেমের বাঁশি,

তোমার চোখের ক'ফোটা জল

মুক্ত হয়ে ঝরছে রাশি রাশি।

না পারি বাঁধতে দুখের সাগর

হাজার স্মৃতির হাহাকার,

শুধু তোমার জন্য ব্যস্ত সবাই

অপেক্ষা; শুধু তোমায় মানাবার।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.