নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দখিনের জানালা

স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত।

cbgomes

চার্লস বি. গমেজ www.cbgomes.com

cbgomes › বিস্তারিত পোস্টঃ

শতাব্দী থেকে সহস্রাব্দের পথে

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫

শতাব্দী থেকে সহস্রাব্দের পথে

যাত্রা করেছে সময়,

পথিক ছুটেছে সময়ের সাথে;

দেখে সময় বিসময়!



সময় চলেছে জলের সাথে

একটু থেমে একটু জিরিয়ে,

পথিক ছুটেছে ধূমকেতু হয়ে

দমকা হাওয়ায় মেঘ উড়িয়ে।



যেখানে থেমেছে পথিক

সেখানে দেখেছে মহাকাল,

যার হাতে বালুঘড়ি

আর দৃষ্টিতে অগ্নিশিখা।



চোখের পলকে ছায়া মাড়িয়ে

তারা করছে সময়; অপেক্ষায়

শুধু কখন সন্ধ্যা নামে আর

কান্ত পথিকের চোখে আসে ঘুম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

জেনো বলেছেন: ভাল লাগল।

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

cbgomes বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.