| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
cbgomes
চার্লস বি. গমেজ www.cbgomes.com
আজ তোমার অস্তিত্বে
আমার অবাধ প্রবেশাধিকার,
তবু অলোকে আধারে
তোমার প্রতিক্ষায় কাটে বসন্ত।
ভেজা শিউলির পাপড়িতে
জমে থাকা জলের কনায়
তৃষ্ণার্ত ঠোঁট দু’টো
এখনো খোঁজে আশ্রয়।
তৃষ্ণা মেটাতে তোমার অবহেলায়
আজ আমার অস্তিত্ব বিষাদ,
তুমি মেঘ হয়ে ছেঁয়ে গেছ, তবু
নিথর আমি প্রতিক্ষায় তোমার
হৃদয় ছোঁয়া এক পশলা বৃষ্টির।
১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৬
cbgomes বলেছেন: ধন্যবাদ. . .
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++
তবে পশলা বানান সম্ভবত এটা হবে ।