নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দখিনের জানালা

স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত।

cbgomes

চার্লস বি. গমেজ www.cbgomes.com

cbgomes › বিস্তারিত পোস্টঃ

নষ্ট মন

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

নষ্ট মন এতকাল নষ্ট করেছে সময়,

অনেক যত্নে কষ্ট ভুলিয়ে

নষ্ট মনকে বাঁচিয়ে করেছি তুষ্ট

প্রতিদানে সময় দিয়েছে ফাঁকি।



এখন আজন্মের শোধ তুলছে

নষ্ট সময়, কাটছে আমার তপ্ত মনের

হাজার বছেরের বন্দীদশা।



চলছে সময়, গুনছি আমি

অন্ধকারে কাটছে প্রহর,

জীবন ঘড়ি চলছে ঠিকই

ঝিমিয়ে রয়েছে নষ্ট সময়।



হঠাৎ সময় পাল্টে গেল

নষ্ট মনের কাল ফুরালো,

আমার সাধের স্বপ্ন এলো

নষ্ট সময় মুখ লুকালো।



জীবন আবার জড়িয়ে নিলো হেসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.