নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

আমার আপন আপাত-বৈপরিত্য

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০১

প্রায় প্রতিরাতে

পরান খাবলায়া খায় পিরানহার পাল

তবু পেলবতা চাইনা পরিমিত পানপাত্রে,

শুদ্ধতা চাই ভালবেসে

তবু সুশ্রী সঙ্গম চাইনা সারা রাত।



চ্যানেল চোষা সৌন্দর্যের শিশা সেবনে শ্রান্ত ভ্রান্ত

ভালবাসার চুড়ান্ত ভুলে

চাইনা মর্ষকামীদের মোসাহেবি।



চাইনা হায়েনার হত্যাযজ্ঞ আর হিংস্রতা

ও স্বজনহারার হয়রানি নিয়ে হামলে পড়া

হলুদ সাংবাদিকতা আর আমলাতান্ত্রিক অনুশীলন,

ধর্ষিতার কান্নাজলে কালি গুলে

কাটতি বাড়ানো কলমচর্চা আর বানিজ্যিক বেশ্যাবৃত্তি,

স্নিগ্ধ সুন্দরীকূলের বেশরম শোভিনিজম

আর আধুনিকায়নের নামে উচ্চবিত্ত উশৃংখলতা

এবং ইত্যাকার ইতরামি।



বেহিসেবি বরং

পরানের ক্ষরন দেখি প্রতি রাত ও দিন......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.