নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

স্পার্টাকাস, তুমি বুকের স্পন্দন হয়ে বেঁচে থাকো আমরণ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৪৬

আপনের যে অনুভব বিদ্রোহী মনে বিরহ তোলে

তার যাতনায় বিক্ষত-বীভৎস এবং

সময়ের সচল সংক্রমণে নির্বাক ও মূক

এক মানব স্থবির অপেক্ষায়. একফালি রোদ দ্যাখে দিনভর

দুঃসহ দংশন আর বিচ্ছিন্নতার বিস্মৃত স্বাদ নিয়ে।



স্পার্টাকাস, তুমি স্পর্ধিত অহম নিয়ে

এভাবেই থাকো বুকে,

আর শীতার্ত শাবকের মতোন

আমি তোমার অন্তস্থঃ উত্তাপ ধার করে ভূমিকে চুম্বন করব

দ্বিধাহীন।



রক্তস্রোতের প্লাবন ছুঁয়ে আমি

অনাহার,

অহংকার,

আক্ষেপ আর অতৃপ্তি নিয়ে

উল্লাসহীন উৎসবে মাতি-



রনক্লান্ত-রক্তাক্ত-রিপু নিয়ে

বৃক্ষমূলে ফিরে যেতে

আর একটি প্রিয়মুখ ফিরে পেতে ,

আপন অলংকারের মতোন

অক্ষমতাকে

নিজস্বতায় জড়িয়ে নিতে নিতে,

নির্মমতার নিয়মে গড়া

তোমার অনন্য নির্মানশৈলী-

আমাকে প্রতিটি পতন থেকে

পুনঃরুত্থানের সাহস যোগায়।



পাশাপাশি

বিদ্বেষের বিষ বংশক্রমঃ ধরে বুকের পাঁজরে

কখনওবা আরও অধিক গভীরে

লেহন করে তার লভ্যাংশ।



তরবারির অগ্র ছুঁয়ে

আপনের যে অনুভব

তোমাকে নিঃশব্দে কাঁদায় স্পার্টাকাস,

আমি তার‘ই সমব্যাথী সুর বাজাই সারারাত,



কোনও একদিন

বিচ্ছিন্ন বৈরাগী মেঘ হয়ে

তুমি শুধু একবার আমায় দেখে যেও...।



(স্পার্টাকাসঃ ব্লাড অ্যান্ড স্যান্ড সিক্যুএল দর্শনপূর্বক সংকলিত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.