নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

উৎপাদনের উপপাদ্য

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫২

আলোক আঁধারে হারায়

আঁধার, সময়ে। বৃত্ত-কেন্দ্র

এই সকল চলাচল

আদি-অন্ত্য-শূন্য যাতায়াত

আমাদের বাধ্য করে

ক্ষত-খনন-কল্পে।



শিল্পে

ছন্দে

বাহারি

নৃত্যে

সকলেই এক ও অভিন্ন

গন্তব্য-নির্দিষ্ট পরিক্রমায় ব্যস্ত......



বৃত্তের কোনও প্রান্ত হয়না

অথচ আপাতঃ সসীম এই সরল পথরেখায়

অন্ত্যে-আদিতে চক্র-ক্রমিক

বৃথাই সুখ খুঁজে খুঁজে হয়রান।



সরাসরি ব্যাসার্ধ বরাবর

হেঁটে যাওয়াকে তারুন্য,

কক্ষপথ-সম্বল-চলাচলকে জীবন,

কেন্দ্রমুখি ত্বরণকে আবেগ এবং

পরিধিকে এর ব্যাপ্তি ধরি যদি......



আর ফের একবার,

বেঁচে থাকার জন্য এসো

দ্রোহের জ্যামিতি শিখি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.