নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

প্রগতি'র ম্যাট্রিক্স

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫৪

একদিন......



যাযাবর চলাচল থেমে যাবে পাখিদের

উদয়াস্ত বৃত্তগতি

লোপ পাবে সরলরেখায়।

ভাঙ্গনের বর্ণমালায়

লিপিবদ্ধ হবে প্রগতির পাণ্ডুলিপি;

কলুষিত হবে বোধের চালিকা

ভ্রান্ত নির্দেশিকায়।



স্বেচ্ছাচারী তাণ্ডবে বর্জিত হবে

সব তুল্য-মুল্য-জ্ঞান।

সম্পূরক সম্পর্কে ক্রমশঃ

সংক্রামিত হবে মননের ভিত।

দেয়ালে দেয়াল তুলে

প্রতিরক্ষা সংগঠন হবে অনর্থক।



একদিন নিশ্চিত

সব অঙ্ক শূন্য হবে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.