নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

বিকৃতির ষ্টিগমাটিক বংশক্রমঃ

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫৬

তাপ দগ্ধ, ঘর্মাক্ত এবং ক্লান্ত চলাচল দেখে ভাবি,

এই বোধের ঠিক মাঝখানে সাড়া জাগানোর বহু আয়োজন ব্যার্থ অথবা বাস্তবতা বর্জিত;



হতাশা গ্রস্ত হাজার-সহস্র-লক্ষ হারাধনের এই সকল মুখ দেখে আমিও ক্লান্ত আজ...

অবশ্যম্ভাবী অথচ নিয়ত এই সকল অত্যন্ত আন্তরিক অধঃপাত এই সমাজের

প্রত্যন্ত প্রাচীরকোনের ফাঁটল চিরে ভুমি'র অবাস্তব গভীরতায় প্রোথিত ।



বেনিয়া বিলাতিদের বীর্যসমূহ

আমাদের উর্বরতাকে সন্তানসম্ভাব্য করে গিয়েছিলো বলেই

আজ অজস্র জারজ ক্রোমোজোমের জ্যামিতিক সম্প্রসারণ ঘটেছে,

ক্রমশঃ সংক্রামিত হয়েছে সকল সংসারে...



শত্রুর বিভাজনেই শক্তিক্ষয়, পাশাপাশি

বিশৃঙ্খলায় মাতে যদি ধর্মের নামে, বৈষম্যের ইঙ্গিতে রক্তলিপ্সু হুংকার হাঁকে,

জনসমুদ্র ছেদ করে পতাকা নির্মাণ করে

শ্রেণীবিভক্তির সংকল্পে-

আর তার ছায়াতলে আশ্রিত কতিপয় সামাজিক সুশীল

সুবিধাভোগী স্বপনে দুর্বলের ধর্ষণে ছক কাটে,

বিকৃত, বিগলিত বীর্যের বিলাতি অহম প্রজন্ম পাড়ি দিয়ে এভাবে আমাদের অক্ষম করে ।



মৌলবাদিতার মশহুর মাকড়শাদের বুক-পেট-মস্তক চিরে আনা

ক্রোমোজোমের কাল-পঞ্জিকা

সাক্ষ্য দেয় জাতিগত ব্যাভিচার আর তার সদ্যজাত সন্তানদের

অবাস্তব অসম্ভব এক সর্বমোট সংখ্যা ......!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.