নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

বৃত্তকেন্দ্রের ইতিবৃত্ত

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮



আর যেহেতু সম্ভব নয় সৃষ্টি

ধ্বংস’ই হোক তবে নির্মাণের হাতিয়ার ।

শেষের পরেই যদি হয় শুরুর অবস্থিতি

তবে ক্যানো এই অহেতুক অন্তর্বর্তীকালীন বিগ্রহ ?



জীবন ফিরে যাক শুন্যে আবার

অক্ষয় স্মৃতিরা ফের গড়ে নেবে স্থাপনা –

বিবর্তিত বিক্ষেপের বর্ধিত ধারায়

(প্রসঙ্গতঃ মূলবিন্দুর অবস্থান এখানে নির্দিষ্ট)।



কে না জানে

গন্তব্যনির্দিষ্টতা বিভ্রান্ত হলে

প্রলম্বন প্রশ্রয় পায় সাধারনসূত্রে ;

কে চায় জীবন প্রাপ্তিহীন ?

যতই থাকুক অর্থহীনতা পরিপার্শ্ব ঘিরে......

অতৃপ্তি ক্রমাগত টানে,

যেখানে যবনিকার আব্রু

নিস্কাম তাড়নে উদ্ভ্রান্ত ।



এভাবেই ফিরে যায় আগামীর আগমন-বানী

অতীতের গর্ভাধারে,

একমাত্র শুন্য’ই যখন সারসত্য......



একটি রেখার অন্ত্য

মিলে গ্যালে আদিতে

তবেই প্রান পায় বৃত্ত ।।



সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৮

আশিক মাসুম বলেছেন: একটি রেখার অন্ত্য
মিলে গ্যালে আদিতে
তবেই প্রান পায় বৃত্ত ।।



ভালই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.