| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৈঃশব্দের মাঝে যে সঙ্গীত
আমি তা খুউব ভালবাসি।
ভালবাসার মানুষদের মতোন
নৈঃশব্দরাও বেশ পালিয়ে বেড়ায়
পাওনাদারের চাতুর্যে।
রমনের বিক্ষিপ্ত আর্তির মতোন
হঠাৎ সবাক-শীৎকার
(এখানে নৈঃশব্দের নিশ্চিত অবমাননা)
চিরে নেবে শব্দ-চ্ছদ।
ব্যাতিহার কোলাহল
একসময় নিশ্চিত মিশে যাবে
নৈঃশব্দের ন্যুন নম্রতায়......
কান পেতে শোনো –
সময়ঃ এগারোটা উনষাট মিনিট এখন।
সাইক্লোনের ঠিক কেন্দ্রে নাকি
জল, সাটিনের পর্দা হয়ে ভাসে ?
বুকের সাইক্লোনে
তবে কি মধ্যরাতে বাজবে ক্লারিওনেট ?
ঝিম-ধরা-দুপুর আমি
দারুন ভালবাসি, এবং নিঝুম-রাত-দুপুর।
আঁধারের আততায়ীদের সচরাচর
শাব্দিক আকাশ দ্যাখার সুযোগ মেলেনা বলে
নৈঃশব্দ তোমায় ধন্যবাদ !
পুনশ্চঃ শব্দই সৃষ্টির আদি উৎস।
সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।
২|
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
মাক্স বলেছেন: ঝিম-ধরা-দুপুর!+
৩|
১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা নিবেন উজাড় করে
++++
৪|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
সেরিব্রাল ক্যাকটাস বলেছেন: উইথ অল ডিউ রেস্পেক্ট, আই ডিফাইন মাই রিডান্ডেন্সি !!
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগছে। তবে এগারোটা ঊনষাট লিখার পর মিনিট লেখার প্রয়োজনীয়তা দেখছি না। অন্তত আমার কাছে তাই মনে হচ্ছে। যেখানে আমরা ১১টা ৫৯ বলতে ১১টা ৫৯ মিনিট বুঝি সেখানে মিনিট লিখাটা আমার কাছে রিডান্ডেন্সিই মনে হচ্ছে।
শুভেচ্ছা।