নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

স্কিজোফ্রেনিয়াঃ সময়ের ক্রান্তিকক্ষে

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১



আমায় তাড়া করে মধ্যরাতের শকুন

বাঁকানো নখরে আঁচড় কাটে

বুকের স্ক্র্যাপবুকের মলাটে ।

চিকন ধারায় প্রথমে ঝরে রক্ত,

যখন জিঘাংসার জোয়ার

ভাসিয়ে নেয় নশ্বর নৃতত্ত্বসমূহ,

সমূল সংক্রমনে ।



আমায় তাড়া করে বেশ্যাবাড়ীর মাতাল

বোতলে বার্ধক্য নিয়ে গেলাস খোঁজে

আমার বুকপকেটে । তলপেটে

হাত রেখে জেনে নেয় রাতের মেন্যু ।



তাড়া দ্যায় প্রথম পাপ হাঁক ছেড়ে

ঈস্রাফিলের শিঙা

অর্ফিউসের বীণা,

তনু-গ্রীবা জড়িয়ে পরস্পর

মিলেমিশে ঐশ্বরিক ঐকতান ।



আমায় তাড়া করে মনকীর-নকীর

কবরের ব্যালকনি পেড়িয়ে

নরকের প্রথম দ্বারের তলকুঠুরি

হীরের প্রাসাদ আর হুরের আমেজ পর্যন্ত......



অথচ লেজের ঠিক চার ফুট সাড়ে তিন ইঞ্চি তফাতে

ব্যাঘ্র থাবার ছোঁয়ায়

বাতাসে ওড়ে আহত পালক ।



গলির পর গলি, তস্যগলি

আঁকা-বাঁকা চোরকাঁটা

আমায় তাড়া করে সময় ।



ডান পাশে সালাহদিনের সাইমুম

আর ঈষাণ কোণের আগ্রাসী স্ত্যালিওনে চড়ে

ক্রুসেডের ক্রুরতা ছাড়িয়ে

জেরুজালেমের এক ক্রোশ পেছনে

আমি ছুটছি

যেন দুরন্ত বাতাস আর ধূলোর মাতম ।



তারপর আরব সাগর

দানিয়ুব-ভলগা-রাইন-এডেন,

আমার তিন পা পেছনে সময়......



আমায় তাড়া করে লোলুপ তাতার

তৈমূর লঙের খোঁড়া পা বেয়ে

মঙ্গোল তরবারির শীষ পর্যন্ত ।



প্রান্তর জুড়ে বয়ে যায় লু’ হাওয়া

আলগা পাথর গড়ায় সমতটের কোলে

পাথুরে জমিন জুড়ে

ছোটে পলাতক ছায়া ।



হায় !

আমার তিন পা পেছনে সময়......



সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.