নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

আত্মায় অধঃপাতের এক্সেলারেশন

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১



কেন্দ্রে বিলীন হলে বৃত্ত

তমসায় হারাবে প্রবৃত্তি ,

আকৃতিতেই প্রাপ্তি

পূর্ণতা অবয়বের

আর মৃত্তিকা মন্থনে সাকার শরীর ।



আত্মার স্বতঃস্ফূর্ত যে বিকিরণ

তা বর্ণে ও বৈভবে বিভিন্ন , সকল সাধারন

আর জাগতিক জৌলুস হতে ।

যদিও আপেক্ষিক অভিমতে

সৃষ্টির কক্ষপথ অনন্তর আবর্তিত হয়

ভাঙ্গনের অধিবৃত্ত ঘিরে ,

বঞ্চিত-বিশুস্ক স্তনবৃন্তে ক্ষুধিত তৃষ্ণা

যেমন বারংবার ফিরে আসে অবধারিত তাড়নে ......



আণবিক মোমেনটাম অনন্ত আয়ুস্কাল পেলে

কতটা বদলায় ,

ধর্মাধর্ম কিংবা কীর্তিকর্ম ?

কতটা বদলায় ,

ভোরট্যাক্স ছুঁয়ে ফিরে আসা

এমন ইন্দ্রিয়-কেন্দ্রমুখী ত্বরন আর তার তাড়ন ?



আত্মার এইসব ত্বরন ও মন্দনে ,

মানুষের মৌলিকতা

আমরন আটকে থাকে পাশবিকতার পঙ্কিলতায় ,

মোক্ষের মায়ায় হায় !



সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:


=======================================
আত্মার এইসব ত্বরন ও মন্দনে ,
মানুষের মৌলিকতা
আমরন আটকে থাকে পাশবিকতার পঙ্কিলতায় ,
মোক্ষের মায়ায় হায় !
=======================================

অনেক ভালোলাগা।

++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.