নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

পাপ ও অন্যান্য অনুষঙ্গ

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৭

পিচ্ছিল রক্তের দাগ

যা কিছু ছিল চাদরে-হৃদয়ে

আমি তার সকল’ই ধুয়ে নিয়েছি ।



ধবল জ্যোৎস্নার মতন ধবধবে কৌমার্য

এখন বিগত বিলাসের রাজসাক্ষী ,

রেখে গেছে পথের পাশে কালের কদর্য পদচিহ্ন

যেন রঙচটা ছত্রাকময় ইলাস্ট্রেসন-

পাপের পিচ্ছিল আঁকিবুঁকি ।

এভাবেই ধুয়ে মুছে

বারবার ও পুনর্বার

বৈধব্যের জমিনে লাগে রঙের ছোঁয়া

রক্তাক্ত কোনও ঈজেল জুড়ে......



সুরের শেষ অনুনাদের মতোন

হে বিগত বিরহেরা -

থেকেও নেই, না থেকেও আছো

স্রাবের ধূসর স্রোতধারায়

আর অস্পষ্ট স্মৃতিময়তায় ।



নির্দিষ্ট সঙ্গীত যেমন সুনির্দিষ্ট স্মৃতিকে

তুলে আনে অতল হতে,

আমিও অনুরূপ নির্দেশিকায়

রক্তবাহিকার প্রতিটি পরতে খুঁজে পাই নিত্য বিভঙ্গ ।

যদিচ

পাপের দায় জানি

ক্রমশঃ

পাপেই হয় ক্ষয়......

যখন

নতুন দিকচিহ্নেরা

বুনবে বিভ্রান্তির তন্তুজাল

বিস্মৃতির বেড়াজাল জুড়ে



সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.