নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিঃ যৌবনে র‍্যাটলের দ্যোতনা

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

আমি যারে আলতো হাতে ছুঁয়ে দিতে চাই

সে যায় চলে –



বিগত তোমার স্মৃতি এসে কখনও হঠাৎ

উস্কে দেয় মস্তিস্কের ধূসর সেল সমূহ,

তবুও এখানে

নিশুত রাত্তিরে

মৃত কাৎলার মতো

বিভৎস এক মরা নগরের নিদ্রা

দ্যাখতে দ্যাখতে

ধোঁয়ায় ধূসর করি আবছায়া, আমি একা ।



আর নক্ষত্রের ঠিক ওইপাড়ে বসে

তুমি আমাদের সোনালী অতীত নিক্ষেপ করে

কাঁদাও আমায় ।

স্মৃতির নিগড় ছিঁড়ে উঠে আসা তোমার ছায়ারা

আবার হারায় যদি,

এই শঙ্কায় কাটে সুখের প্রহর ।



বহুকাল গ্যালো

আগ্রাসী ঠোঁট কারও নামেনি আমার ঠোঁটে,

শ্বদন্ত ঝিকিয়ে ওঠা চুমুতে কেউ

রক্তে ধরায়নি নেশার আগুন,

তাই অনির্বাণ শৈত্য আমার শিরায়-মজ্জায় ।



শীতল এই আমি

যারে আলতো হাতে ছুঁয়ে দিতে চাই

সে যায় চলে......



সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.