নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেরিব্রাল ক্যাকটাস

মগজ মন্থনে মগ্ন...

সেরিব্রাল ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

আকালের কিসসা

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

কি দেহস অমন কইরা, গতর ?

গ্যালো কাত্তিকে না খাইলি ভাতারটারে।



আইচ্ছা কমলা ক' দেখি

তগো এত্ত খাই খাই ক্যান ? নাকি দুনিয়ার

বেবাকগুলান'ই তর লাহান।

অই যে গাঙ্গের ঘাটে পানি আনবার যায় ছিনালডা,

কি যেন নাম মাগীর, ফুলি ?

তয় অর কইলাম চলন-বলন ভালা ঠেকেনা চউক্ষে আমার,

চউক্ষের আর কি দোষ, ক'তো কমলা......



যেমুন ডাঙ্গর চউক্ষে বাউলি মারে আর মাঞ্জায় গোত্তা দিয়া হাঁইটা যায়

ইস 'সিরে

যেন যাত্রাদলের জোলেখা বানু।

আবার দেখি

আরে ঠারে কি জানি কয় লশকর বাড়ীর নবা'রে,

আমগ নবা হইল গিয়া ভ্যাবলা-মার্কা।

আসলে দোষটা কইলাম নবা'র'ও না

ফুলির'ও না। বেবাক দোষ খালি সাইকেল আর ট্যাঞ্জিস্টার এর।



কমলা, ক' দেখি আমারে খাইলো কেডা,

আমার পরান নাকি আমার সোয়া হাত জিবলা'টা...।?!?!?!



সর্বস্বত্ব সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.