| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছা করে চলে যেতে
আমার এক মাত্র ইচ্ছে, চলে যাবো বহুদুরে।
তবুও চলে যাচ্ছিনা তোমার জন্য,
আমি দেখেছি তোমার অশ্রুঁ একের পর এক ঝড়ে পড়ছে।
তোমার দুটি চোখ যেন হাজার তারা,
যেন তোমার এক ফোটা অশ্রুঁ আঘাত করে পৃথিবীকে
যেন তোমাকে নিয়ে স্পর্শ করে সকালের স্বপ্ন।
বিরহ মনের আঙিনায় এক উড়ন্ত ছায়া,
তবুও হৃদয়ে অনুভূতি তোমাকে নিয়ে;
মনে হয় যেন হাজার বছর অপেক্ষা করেছো।
যেন অসমাপ্ত অনুতাপের ছোয়াঁয়,
হৃদয় তছনছ করে তছনছ করে মন নিরবতায়।
তারপরেও দেখি অশ্রু একের পর এক ঝড়ে পরছে
ঝড়ে পরছে ঐ আকাশের বৃষ্টি ফোঁটা,
তোমার চোখে অশ্রু দেখে ঝড়ে পরেছে শেফালী ফুল
তাইতো চলে যাচ্ছিনা, চলে যাচ্ছি না
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
চাক্মা আরেবন বলেছেন: “ইচ্ছা করে চলে যেতে,, কবিতাটি আমার প্রথম কবিতা বই “স্মৃতির মাঝে” এর থেকে নেয়া হয়েছে।