নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরবেন ব্লগ

আমি একজন ছাত্র।

চাক্‌মা আরেবন

আমি আরবেন । শখ- বই পড়া, কবিতা লেখা, গান শোনা।

চাক্‌মা আরেবন › বিস্তারিত পোস্টঃ

পল্লী বাংলা

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

পল্লী বাংলা



শ্রাবনের আকাশে মেঘের আড়ালে সূর্য্য ঢাকা পড়েছে

বৃষ্টি, একটু পরেই বৃষ্টি এল,

সাজানো এই পল্লী বাংলায়।



বৃষ্টির জলধারা বনপথে অপূর্ব ছন্দ তুলেছে ;

কদমকলি, কাশফুল ফটতে শুরু করেছে,

সাজানো এই পল্লী বাংলায়।



আর ভেসে চলেছে শুকনো পাতার দল, দুর নিরালায় ;

ভেসে চলেছে বনপথে ঢেউ তুলে বৃষ্টির জলধারা

বসেছে ফুলের মেলা কাশবনে,

পল্লী বধুর ছন্দ উঠেছে মনে ;

সাজানো এই পল্লী বাংলায়।



যতদুর দৃষ্টি যায় বৃষ্টি আর বৃষ্টি বোনা,

হঠাৎ থেমে যায় অনন্তকাল

শুধু গল্প আর গানে গানে,

সাজানো এই পল্লী বাংলায়।



কেউ তুলে সমুদ্র কলিকাশি

কেউ বা তুলে নকশি-কাঁথা গভীর অনুরাগে ;

কেউ বা বুকের মাঝে লুকিয়ে রাখা

বুনছে রঙ্গিন ফুলের ভাষা,

সাজানো এই পল্লী বাংলায়।



গাঁয়ের বধুর রঙ্গিন কাঁথায়,

ফুল তুলে তায় নকশি-কাঁথা

সাজানো এই পল্লী বাংলায়।



হাতে তার দীঘল সূতা, চোখে তার মায়া জড়ানো;

এমনি সময় সুর্য্য নুয়ে পড়েছে,

আর প্রিয়জনের কথা মনে পড়েছে.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

সানড্যান্স বলেছেন: ওয়েল্কাম।

সুন্দর কবিতা

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

এহসান সাবির বলেছেন: ভালো লাগলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.