নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরবেন ব্লগ

আমি একজন ছাত্র।

চাক্‌মা আরেবন

আমি আরবেন । শখ- বই পড়া, কবিতা লেখা, গান শোনা।

চাক্‌মা আরেবন › বিস্তারিত পোস্টঃ

গ্রামীন যুবক

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬

গ্রামীন যুবক



একজন রাজ্যহারা রাজার আছে পরাজিত সৈনিক ;

প্রতিদিন হেঁটে যায় সীমান্তের দিকে দরবেশের মতো,

সে হেঁটে যায় পরাজিত রাজ্যে ছন্দবেশে।



একজন নারী হারা ব্যর্থ গ্রামীন যুবক

সে হেঁটে যায় কখনো ফকির, কখনো বা দরবেশে,

সবুজ মাঠে শস্য-শ্যামলায় ঘুরে বেড়ায় ;

বেড়ায় হৃদয়ে অকূল হাসি-কান্না নিয়ে ধানসিঁড়ির পাছে।



সে রৌদ্র দুপুর পাই না

আর প্রতিটি মুহূর্তে আছে জীবনের সিদ্ধবীজ ;

আছে মমতার অপরুপ মুগ্ধ দিবসের প্রহর ,

জীবনের দুঃখ নিয়ে মনের সাগরে আছে বিরাট পাথর।



পথিক হয়ে পাড়ি দেয় দেশ দেশন্তর ;

পাখি হয়ে শীষঁ দেয় অনব্রত,

আর সবুজ ঘাসে চিৎ হয়ে পড়ে আছে সে গ্রামীন যুবক।



চৈত্র দুপুর পাড়ে রৌদ্র মেঘের আড়ালে

পড়ে থাকে রাতদিন ফুলশয্যায় ;

মমতার ¯িœগ্ধ চোখে অবুজ হয়ে অশ্রু পড়ে

জেগে থাকে সে রাতদিন অতীত নিয়ে।



দাড়িয়ে থাকে বোবার মতো কেঁদে উঠে প্রান ;

সে বসে বসে ভাবে গাছের ছায়ায়,

ভেসে উঠে যেন আপন মনে প্রতিটি জলছবি,

তবুও নির্ভাক নির্জীব হয়ে দাড়িয়ে থাকে

গাছের মতো সে গ্রামীন যুবক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।ভালো থাকুন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.