নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরবেন ব্লগ

আমি একজন ছাত্র।

চাক্‌মা আরেবন

আমি আরবেন । শখ- বই পড়া, কবিতা লেখা, গান শোনা।

চাক্‌মা আরেবন › বিস্তারিত পোস্টঃ

যাও ফিরে

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮

যাও ফিরে



সবুজ পাহাড় বাংলার মাটি ডাক দিচ্ছে অনবরত

ডাক দিচ্ছে চৈতালী রৌদ্র গন গন করা আকাশ,

ডাক দিচ্ছে মাটি, নেমে এসো তুমি ;

নিয়ে এসো শাপলা-শালুক প্রিয়জনের কাছে।



বুকের ভিতর হৃদয় ডাক দিচ্ছে তার প্রিয়মানুষকে,

ডাক দিচ্ছে ধানের শীঁষ ডাক দিচ্ছে পাখি ;

যেতে হবে তোমার যাও চলে ! থেকো না দাড়িয়ে ,

যেতে হবে তোমার সময় ফুরিয়ে যাচ্ছে

যাও তুমি যাও, থেকো না পাশে বোবার মতো দাড়িয়ে।



ডাক দিচ্ছে তোমার ময়না পাখির ছানা;

ডাক দিচ্ছে চিরসবুজ গাছের ছায়া,

মনে প্রানে ডাক দিচ্ছে রং বেরংগে কত ফুল

ফিরে যাও তুমি সেই বাস্তব শিশুর জীবনে ,

থেকো না অন্ধকারে, গিয়ে দাঁড়াও আলোর পাশে।



মুখ তুলে শিষ দিয়ে ডাকছে ময়না পাখি,

ডাক দিচ্ছে রাখাল তার বাঁশির সুরে।



ডাক দিচ্ছে তোমার হারানো সাথি ;

ফিরে যাও তুমি তার অনন্ত লগ্নে,

যাও তুমি কাছে থেকো তার পাশে পাশে।



যাও তুমি, দাড়িয়ে থেকো না মরিশিখা হয়ে ;

যাও ফিরে তার মায়াবি দুঁচোখে, যাও অন্তরে,

যাও ফিরে ,যাও তুমি.........।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৫

মায়াবী ছায়া বলেছেন: বেশ ভালো লাগলো !! চমৎকার লিখেছেন

২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর লিখছেন

৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.