| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে যাচ্ছি
বেদনার আকাশে হারিয়ে যাওয়া অশ্রু পড়ে
চলে যাচ্ছি সে অতীত স্মৃতির পাড়ে ,
চলে যাচ্ছি অনেক দুরে ফিরে যাচ্ছি খেলাঘরে
রেখে যাচ্ছি বেদনার স্মৃতিটুকু হৃদয়ে।
ফিরে যাচ্ছি, বুকে বেদনার পাথর নিয়ে ;
রেখে যাচ্ছি মায়াবী দুচোখ ঔ হৃদয়ে।
ফুলের পাঁপড়ি মেলে উড়ে বেড়ায় ভ্রম আবেগে,
তুমি দাড়িয়ে চেয়ে থেকো ঔ ফুল বনে।
বকুল,শিউলী ফুলের পাঁপড়ি মতো,
তুমি মায়া ভরা সে মায়াবী নারী।
আমি ফিরে যাচ্ছি সবুজ পাতার বসন্তে ;
চলে যাচ্ছি সেই সোনালী স্মৃতিতে,
চলে যাচ্ছি আমি পূর্নিমা রাতের নিবিড় নির্জনে,
ফিরে যাচ্ছি আমি পাতা ঝরা গ্রামে।
তুমি দাড়িয়ে থেকো না ছাঁয়ার মতো,
বুকে সাহস নিয়ে চলো চলে যায় ;
যেখানে থাকবে না কোন ক্রোদ-দুঃখ অভিমান।
আমি ফিরে যাচ্ছি পৃথিবী থেকে চিরতরে ,
রেখে যাচ্ছি সুন্দর পৃথিবীতে,
প্রেম আর ভালোবাসা...... ।
©somewhere in net ltd.