নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরবেন ব্লগ

আমি একজন ছাত্র।

চাক্‌মা আরেবন

আমি আরবেন । শখ- বই পড়া, কবিতা লেখা, গান শোনা।

চাক্‌মা আরেবন › বিস্তারিত পোস্টঃ

চলো ফিরে যায়

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৩

চলো ফিরে যায়



চলো ফিরে যায় সে সোনালী অতীত স্মৃতিতে

চলো ফিরে যায় শত শত মাইল দুরে ,

যেখানে থাকবে না বাস্তব, থাকবে স্মৃতি ;

চলো ফিরে যায় সেখানে।



চলো ফিরে যায় সে সোনালী শৈশবে ;

ফিরে যায় অতীত ঠিকানায় ,

যেখানে থাকবে না লোকালয়

চলো ফিরে যায় সেখানে।



চলো ফিরে যায় দুর-দুরান্তে,কোন মায়াবী নগরে ;

চলো ফিরে যায় হারিয়ে যাওয়া দিনগুলোতে ,

চলো হারিয়ে যায় অনন্ত স্মৃতিতে।



চলো যায় ফিরে আমাদের ছোট্ট কুড়েঘরে ;

ফিরে যায় সে সোনালী অতীত ছায়ায় ,

কোন সুখের আশায়।



যেখানে থাকবে না কষ্ট, দুঃখ, ব্যর্থতা

চলো ফিরে যায় সেখানে।



চলো যায় দুর অজানায় সে মায়াবী নির্জন দ্বীপে ;

যায় ফিরে যায় মায়াবী ছোঁয়ায় কোন সুখের বালুচরে ;

চলো ফিরে যায় সাত সাগর পাড়ি দিয়ে ,

পৃথিবীর এক কোঁণে।



চলো যায় দুর-বহুদুরে কোন স্বপ্ন পুরীতে ;

চলো যায় ফিরে অতীত চাওয়া-পাওয়ায় ,

চলো যায় আমাদের খেলা ঘরে।



চলো ফিরে যায় সীমাহীন অজানায় ,

চলো যায় অতীত আশায় কোন স্বপ্ন ভালোবাসায় ,

কোন মায়াবী ভরা সবুজ প্রান্তে চলো হারিয়ে যায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.