| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু ভুলের জন্য
মানুষের মাঝে সুপ্ত হৃদয় অভাবে হাহাকার ,
তবুও মানুষ নিজের লোভে কত অসহায় জন্ম দেয়।
এই ধরনীর মানুষ একটু ভুল করে জন্ম দেয় অসহ্য যন্ত্রনা ,
জন্ম দেয় বিচ্ছেদ অভাবে তার হাহাকার হৃদয় জ্বালা ;
কত ভুলতে চাই অসহ্য সেই যন্ত্রনা ,
তবুও ভুলতে পারে না শত উল্লাসে,শত উচ্ছ্বাসে।
এই যন্ত্রনার কাছে পরাজিত হয় বার বার
শুধু একটু ভুলের জন্য হারায় হৃদয়ের ধর্য্য ;
হারায় হৃদয়ের স্বপ্ন পথের আশার আলো।
আবার একটু ভুলের জন্য সোনালী সংসার হয় হাহাকার ;
তবুও ভুলতে পারে না তার ধরনীর ঘরনীকে ,
ঘর ধরে রাখতে চাই চিরকাল তাও পারে না ,
শুধু একটু ভুলের জন্য।
কি সেই ভুল যা শুধু কষ্ট দেয়, দেয় যন্ত্রনা,
মানুষের মাঝে একটি আবেগ চাই আর চাই ;
সেই চাওয়া আর শেষ নেই
আর সেই চাওয়া ভুল করে চাই বার বার।
তবুও হৃদয়ের অসমাপ্ত আবেগের নিশানা,
বার বার ক্ষয় হয়ে যায় আর বাড়ায় যন্ত্রনা।
আর সে তার আবেগকে হার মানিয়ে ;
যেন হয় পরাজিত হৃদয় তার ,
আর লুকিয়ে থাকা ব্যাথা করে হাহাকার।
তবুও ভুল করে চাই প্রতিটি ক্ষনে ;
আর সে চাওয়া কত ভয়াবহ, নেই তার ছুঁটি,
যেন জেনেও জানে না কি তার পরিণতি।
তবুও শত যন্ত্রনার মাঝে বেঁড়িয়ে আসে একটি ধ্বনি,
আর সে ধ্বনির মাঝে লুকিয়ে থাকে
হিংসা, বেদনা, বিরহ আর আবেগ কত ,
তবুও ছাড়তে পারে না হয় হৃদয় কুলষিত।
আর লোভে ক্ষোপে:নরকের আগুনে নিজেকে পুড়িয়ে ;
হয় সর্বহারা, নিঃস্ব একা ,
তবুও ভুলতে পারে না ধরনীর সজনীকে।
আর বার বার মানুষের চোখে জন্ম হয় বাস্তব স্বপ্ন ;
তাও ঘৃনায় জ্বলে পুড়ে যায়
শুধু একটু ভুলের জন্য।
মানুষের মাঝে লুকিয়ে থাকে একটি সুপ্ত জীবন ;
আর তাতে জঁন্ম হয় অগোচরে সূক্ষ ছলনা ,
আর ভেঁঙ্গে যায় জীবনের শত স্বপ্ন
শুধু একটি ভুলের জন্য।
জন্ম হওয়া শত ভালবাসা, প্রেম, ধর্য্য, আঁশা ;
আর ছলনায় হারিয়ে ফেলে......
শুধু একটু ভুলের জন্য........
©somewhere in net ltd.