নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরবেন ব্লগ

আমি একজন ছাত্র।

চাক্‌মা আরেবন

আমি আরবেন । শখ- বই পড়া, কবিতা লেখা, গান শোনা।

চাক্‌মা আরেবন › বিস্তারিত পোস্টঃ

শুধু তুমি নেই

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮

শুধু তুমি নেই





এইতো সেদিন দখিনা হাঁওয়ার তালে তালে

তোমার আঁচল উড়িয়েছিলে ,

দেখেছি আমি অপলক চোখে।



হঠাৎ তুমি ছুঁয়ে দিলে শিহরিত হাতে ,

ভাবিনি আমি কোন কিছু, ভাবি-নি আমি।



দেখিছি চোখের নিমিষে

হারিয়ে যাওয়া একটি গোলাপ ,

তুমি ছিলে বটে এই হৃদয়ের গভীরে ,

আজ অন্য কোথাও দূরে।



কি করে ভুলি তোমায়

স্বপ্নে এসে তুমি স্বপ্নে চলে গেলে।



এইতো সেদিন সূর্য্যদয়ের মাঝে

রক্তিম আভায় এক ঝাঁক নীল কন্ঠ ,

শুনেছি আমি তাদের বেদনার্ত ডাক ;

আর দেখেছি ক্ষুধার্ত চোখের অশ্রু বিন্দু।



চলে গেলে তুমি সীমাহীন অজানায়

দিয়ে গেলে তুমি ঐ দুটি চোখের ছলনা ,

আর ভেদে দিলে শত বিশ্বাস।



তবুও আছে আজও সে বেনারশী

সেই স্মৃতি, সেই ভালোলাগা ভালোবাসা

শুধু তুমি নেই, নেই তুমি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাইয়া একটু থামন যায় না? একটু বেশি পোস্ট একসাথে দিয়া দিতেছেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.