| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটার ব্যবহার করি আজ প্রায় বছর ছয়েক। বাংলা লেখার জন্য অভ্র ছাড়া অন্য কোন কিছুই আজ পর্যন্ত ব্যবহার করি নাই। কিন্তু এখন ঠেকায় পড়ে গেছি। ব্যাংকের কম্পিউটার পরীক্ষায় বিজয় দিয়ে বাংলা লিখতে হবে। খুব বেশি দিন সময় পাবো না। রেজাল্ট হয়েছে গত ১৩ তারিখ। খুব বেশই হলে ২০ দিন। এর মাঝে কাজ চালানোর মতো বাংলা লেখা শিখতে হবে। এ বিষয়ে অভিজ্ঞদের সাহায্য দরকার। যে কোন ধরনের টিউটোরিয়াল হলে ভালো হয়।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫
আক্তার হোসেন বলেছেন: আমি বিজয় ইন্সটল দিয়েছি। লিখছিও, যুক্ত্যাক্ষর গুলি লিখতে সমস্য হচ্ছে। এছাড়াও আরো টুকিটাকি সমস্যা আছে।
২|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩২
আমিনুর রহমান বলেছেন:
Bijoy Typing Tutor ডাইনলোড করে নিন।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২
আক্তার হোসেন বলেছেন: ধন্যবাদ ...... প্র্যাকটিস করা শুরু করেছি।
৩|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: টাইপিং এর সহায়তার জন্য অনেক সফটওয়ার আছে। যেকোন একটা নামায়া প্র্যাকটিস শুরু কইরা দেন।
৪|
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪
~মাইনাচ~ বলেছেন: আমি ৭ দিনে বাংলা টাইপ শিখেছিলাম, তাও কেউ দেখিয়ে দেয়নি। চেষ্টা থাকলে সবিই সম্ভব।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২
আক্তার হোসেন বলেছেন: ভাই সবার তো সব কিছুতেই দক্ষতা থাকে না।
৫|
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪
~মাইনাচ~ বলেছেন: চেস্টা চালিয়ে যান, হয়ে যাবে
৬|
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২
রবিমুন বলেছেন: এ বিষয়ে যাবতীয় প্রশিক্ষণ দেয়া হয়। যোগাযোগ করতে পারেন।
ঠিকানা: দি মুন কর্মাশিয়াল ইনস্টিটিউট
তাবাস্সুম শপিং সেন্টার
আগারগাঁও তালতলা
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
০১৬৭২৭৪১০৮৭
৭|
১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৪
মিলটন বলেছেন: কি ধরনের সমস্যা হচ্ছে একটু বলবেন? যদি পারি তবে হেল্প করতাম।
৮|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮
আক্তার হোসেন বলেছেন: তেমন না ... যুক্তাক্ষর গুলি লিখতেই সমস্যা হচ্ছিলো আর কিছু স্বরবর্ণ। এখন মোটামুটি লিখছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১২
মিলটন বলেছেন: আপনি অনলাইন থেকে বিজয় কিবোর্ড লে-আউট নামিয়ে প্র্যাকটিস করতে পারেন।