| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকারের ফাসির দাবীতে যখন গণজোয়ার আর মুহুর্মূহু শ্লোগানে যখন সমগ্র বাংলাদেশ উত্তাল, গণজাগরণ যখন তীর-হারা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে সারা দেশ জুড়ে । আমরা প্রবাসেতো আর বসে থাকতে পারিনা। যদিও ভিন দেশে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে তারপরও জাতির এবিপ্লবের দিনে আমরা ও চাই একত্বতা জানাতে। নতুন এই মুক্তিযুদ্বে শরীক হতে। কিন্তু কিভাবে সম্ভব ?! আমরা তো পড়ে আছি মাতৃভুমি থেকে হাজার মাইল দুরে,,,তখনি মনের মধ্যে আসল কেননা আমরা এখানেই গড়ে তুলি আমাদের ছোট্ট শাহবাগ। হয়তো হাজার প্রাণের বজ্র কণ্ঠ আমরা এক করতে পারবোনা, কিন্তু তাই বলে যুদ্ধাপরাধীদের প্রতি আমাদের ঘৃণা শাহবাগের তুলনায় কোন অংশে কম হবেনা। ফাঁসির রায়ের দাবি কোন অংশে কম জোরালো হবেনা।
আমরা শুধু চাই এই গণ-আন্দোলনের অংশ হতে। শাহবাগ জানুক অনেক দূরে থেকেও আমরা তাদের সাথে আছি। জানুক ওরা একা নয়। জানুক এই জোয়ারের ছোঁয়া কতদূর পৌঁছেছে।
আমরা চাই জাতি কলঙ্কমুক্ত হোক। '৭১ এর নজিরবিহীন অপরাধের শাস্তি মৃত্যুদন্ড ভিন্ন কিছু আমরা চাইনা। সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে আমরা দাড়াবো। মাথা গুনতি হয়তো কম হবো হয়তো। কিন্তু আমাদের পাশে থাকবে সকল শহীদের আত্মা, বীরাঙ্গনার অভিশাপ, সন্তান-হারা মায়ের আর্তি।
আগ্রহী গন নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন
[email protected]
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
বীর_যোদ্ধা বলেছেন: আমি বলি কি এসব আন্দোলনের সাথে দুটা দাবী উপস্থাপন করেন।
১। দুবারের বেশী কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেনা। (পরিবার তন্ত্র থেকে জাতিকে মুক্ত করার একমাত্র উপায়)। এই দাবি করলে বিম্পি ও হাম্বালীগের আসল চেহারা দেখা যাবে। ![]()
২। সংবিধানে ৭১ ধারার বিলুপ্তি। যা কিনা একজন সাংসদকে নিজ দলের বিপক্ষে কথা বলতে বাধা দেয়। ![]()
সংবিধানে যতদিন এদুটি মৌলিক পরিবর্ত না আসবে। ততদিন এজাতির মুক্তি নেই। এমন কি রাজাকার ইস্যুতেও।
(
দেখেন কয় মিনিট শাহাবাগে দাড়াতে পারেন
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ফেইসবুকে এস সবাই মিলে রাজাকারদের ফাসিঁ দাবি করুন। গ্রুপে গ্রুপে গিয়ে বাহরাইন প্রবাসী হয়ে রাজাকারদের ফাসিঁ দাবি করুন।
৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
রাফা বলেছেন: পৃথিবীর যে প্রান্তেই থাকি,সুর আমাদের একটাই।
রাজাকারের ফসি,ফাসি এবং ফাসি।
৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গ্রেট!
৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
হাবিব০৪২০০২ বলেছেন: সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে আমরা দাড়াবো
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
আবদুল্লাহ-আল-নিফাদ. বলেছেন: মনকে সুন্দর করুন। যার মন অসুন্দর তারা সব জায়গায় খারাপ গন্ধ পায়। ভালো কে ভালো বলার সদ সাহস থাকা উচিত। ভালো কাজকে সমত্থন করুন। যুদ্ধ অপরাধের বিচার এখন কোন রাজনৈতিক দাবি নয়। এটা মানুষের প্রানের দাবি। বাঙালি জাতির কলঙ্কমুক্ত হবার দাবি।